ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘দুর্বার জয়ধ্বনি’ অনুষ্ঠিত Logo বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগের বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত Logo কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিবে কবির খান স্মৃতি সংসদ Logo বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ৩০ টাকা কেজি চাল কিনলেন পোশাক শ্রমিকরা Logo এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন Logo জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অনুদানের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী Logo বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর Logo শান্ত শিল্পাঞ্চল, ছুটির দিনেও চলছে উৎপাদন Logo রংপুরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি Logo চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নগরের উন্নয়ন ও অগ্রগতিতে সিউককে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। মঙ্গলবার দুপুরে নগরীর নাইওরপুল এলাকার হোটেল ফরচুন গার্ডেনে সংস্থাটির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন দুই মন্ত্রী।সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। কার্যালয় উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু হল এ প্রতিষ্ঠািটির। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নতুন একটি সরকারি সংস্থার যাত্রা শুরু হওয়া সিলেটবাসীর জন্য আনন্দের বিষয়। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষকে সরকারের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি নগরের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সরকারি কাজ সঠিকভাবে পরিচালনার জন্য বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় থাকা জরুরি। সমন্বয়ের ঘাটতি থাকলে উন্নয়নকাজই অনেক সময় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। উন্নয়নকাজে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতার উদাহরণ তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, একটি সড়ক বা উন্নয়ন প্রকল্পের কাজ করতে গিয়ে কখনো গ্যাসের লাইন কাটা হচ্ছে, আবার পরে সেখানে গ্যাসের লাইন বসাতে হচ্ছে। একইভাবে পানির পাইপ সরিয়ে আবার নতুন করে বসাতে হচ্ছে। এ ধরনের পরিস্থিতি এড়াতে বিভিন্ন সংস্থার মধ্যে আন্তঃসংস্থা সমন্বয় (ইন্টার-এজেন্সি হারমনি) নিশ্চিত করা প্রয়োজন। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষকে এ বিষয়টির দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যেন এ ধরনের সমন্বয়হীনতা তৈরি না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব নতুন এই সংস্থারও রয়েছে। খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ সরকারের নির্ধারিত দায়িত্ব ও প্রত্যাশা পূরণ করবে এবং সিলেটের আগামী দিনের উন্নয়নে সহযোগী ভূমিকা পালন করবে এটাই তাদের প্রত্যাশা। নতুন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই সুধী সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেক, সিলেট-৬ আসনের এমপি এমরান আহমদ চৌধুরী, সিলেট ২ আসনের এমপি তাসিনা রুশদি লোনা জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক মোহাম্মদ বদরুজ্জামান সেলিম ও সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘দুর্বার জয়ধ্বনি’ অনুষ্ঠিত

নগরের উন্নয়ন ও অগ্রগতিতে সিউককে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে

আপডেট সময় ০২:৫৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬