ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

কালিয়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনে সাধারণ মানুষকে উৎসাহিত করতে নড়াইলের কালিয়ায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) পূবালী ব্যাংকের কালিয়া উপশাখার উদ্যোগে র?্যালি ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির শুরুতে কালিয়া উপশাখার সামনে থেকে একটি র?্যালি বের করা হয়। র?্যালিটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গ্রাহক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় ডিজিটাল লেনদেনের গুরুত্ব দিন দিন বাড়ছে। নগদ অর্থের পরিবর্তে ক্যাশলেস লেনদেন চালু হলে অর্থ লেনদেনে সময় কমার পাশাপাশি নিরাপত্তা ও স্বচ্ছতাও বাড়বে। বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ব্যবসায়ীরা সহজে এবং নগদ অর্থ ছাড়াই গ্রাহকদের কাছ থেকে পণ্য ও সেবার মূল্য গ্রহণ করতে পারবেন। বক্তারা আরও বলেন, গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুবিধা দিতে পূবালী ব্যাংক বিভিন্ন ডিজিটাল সেবা চালু করেছে। পে অ্যাপস, কিউআর কোড, ডেবিট ও ক্রেডিট কার্ডসহ প্রযুক্তিনির্ভর নানা সেবার মাধ্যমে গ্রাহকরা সহজেই দৈনন্দিন আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারছেন। ব্যাংক সূত্রে জানা যায়, ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করতে বিভিন্ন শাখা ও উপশাখায় কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে সেলফ সার্ভিস কর্নার ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথের মাধ্যমে গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির নড়াইল শাখা ব্যবস্থাপক এ এইচ এম তরিকুল আজিজ, কালিয়া পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ডিজিএম কালিয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিস মোঃ আবু সুফিয়ান, কালিয়া উপশাখার ব্যবস্থাপক অজিত কুমার সরকার, পূবালী ব্যাংক পিএলসির এডিসি অফিসার মোঃ শামীম রেজা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আর্মষ্টং সরদারসহ নড়াইল শাখা ও কালিয়া উপশাখার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

কালিয়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

আপডেট সময় ০২:৫৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬