ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা

মক্কায় গিয়ে বিশেষ প্রার্থনায় যা যা চাইলেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত

  • বিনোদন:
  • আপডেট সময় ১২:৫৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • 61

উমরাহ করতে মক্কায় গিয়ে এবার নিজের জন্য নয়, দেশ ও দেশের তরুণ প্রজন্মের জন্যও বিশেষ প্রার্থনা করেছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তার প্রার্থনায় উঠে এসেছে দেশের নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান এবং তরুণদের ভবিষ্যতের মতো গুরুত্বপূর্ণ বিষয়।
মক্কার পবিত্র ভূমিতে দাঁড়িয়ে রাখি প্রার্থনা করেন, তার দেশ যেন নিরাপদ থাকে। একই সঙ্গে দেশের মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারে- এমন ব্যক্তিদের হাত থেকেও দেশকে রক্ষা করার আবেদন জানান তিনি।
দেশের শিক্ষাব্যবস্থার উন্নতি এবং নতুন প্রজন্মের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরির কামনা করেন রাখি। তার প্রার্থনায় উঠে আসে তরুণদের ভবিষ্যৎ ও তাদের জন্য আরও ভালো সুযোগ তৈরির বিষয়টিও। দেশের রাজনৈতিক নেতাদের নিয়েও প্রার্থনা করেছেন এই অভিনেত্রী। তার প্রত্যাশা, মন্ত্রী ও রাজনৈতিক নেতারা যেন সততা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেন।
তরুণ প্রজন্মের সম্মান ও মর্যাদা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাখি। কোনো তরুণ-তরুণী যেন অপমান বা হেনস্তার শিকার না হন- এমন প্রার্থনাও করেন তিনি।
সম্প্রতি একটি পরিবারের তিন সদস্যের আত্মহত্যার ঘটনার প্রসঙ্গ টেনে তরুণদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দেন রাখি। জানা যায়, কিশোরের আইফোন কেনার আবদারকে কেন্দ্র করে পারিবারিক অশান্তির জেরে ওই ঘটনা ঘটে। এ ধরনের ঘটনা যেন আর কখনো না ঘটে, সেই কামনা করেন তিনি।
রাখির পরামর্শ, আইফোন বা অন্য কোনো দামি জিনিসের জন্য বাবা-মায়ের ওপর চাপ দেওয়া উচিত নয়। বরং নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে এবং নিজের উপার্জনে নিজের প্রয়োজন ও স্বপ্ন পূরণ করতে হবে। এর আগে নিজের ধর্মীয় পরিচয় নিয়েও কথা বলেছেন রাখি। জন্মসূত্রে হিন্দু হলেও পরবর্তীসময়ে খ্রিষ্টান ধর্মের সঙ্গে যুক্ত হন এবং বর্তমানে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেন তিনি। একই সঙ্গে সব ধর্মের প্রতি শ্রদ্ধা রয়েছে বলেও জানিয়েছেন অভিনেত্রী।
মক্কার পবিত্র ভূমিতে দাঁড়িয়ে তাই এবার নিজের জীবনের পাশাপাশি দেশ, দেশের মানুষ এবং বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য প্রার্থনা করেছেন রাখি সাওয়ান্ত। তার বার্তায় গুরুত্ব পেয়েছে শিক্ষা, কর্মসংস্থান, সততা, আত্মনির্ভরতা এবং বাবা-মায়ের প্রতি দায়িত্ববোধ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

মক্কায় গিয়ে বিশেষ প্রার্থনায় যা যা চাইলেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত

আপডেট সময় ১২:৫৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬