ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি জামিনে বেরিয়ে ফের ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকালে উপজেলার মগটুলা ইউনিয়নের মধুপুর বাজার এলাকায় ত্রিশাল-নান্দাইল মহাসড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মো. লিটন(৩৬) মগটুলা ইউনিয়নের গালাহার গ্রামের আব্দুল বেপারীর ছেলে। পুলিশ জানায়, খয়েরি রঙের একটি শপিং ব্যাগে করে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিয়ে যাওয়ার সময় তাঁকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। ঈশ্বরগঞ্জ থানার এসআই ফয়সাল আলম খান ও রাশেদ মোশাররফের নেতৃত্বে এএসআই শাহ্ আলম, মো. কাঞ্চন মিয়া, মনোয়ার হোসেন, মোশাররফ হোসেন ও কনস্টেবল মনোয়ার হোসেন মুন্নার সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের দাবি, লিটনের বিরুদ্ধে এর আগে মাদক মামলা ছিল এবং ওই মামলায় তাঁর পাঁচ বছরের সাজা হয়েছিল। গত এক বছর আগে তাকে সেই মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছিল। জামিনে বের হওয়ার পর তিনি ফের মাদক কারবারে জড়িয়ে পড়েন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আবার গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরগঞ্জ থানায় লিটনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়। পরে সেই মামলায় লিটনকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, ‘মাদক ও ক্যাসিনোমুক্ত ঈশ্বরগঞ্জ গড়ার লক্ষ্যে আমাদের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁর বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত ঈশ্বরগঞ্জ গড়ার প্রত্যয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ কাজে ঈশ্বরগঞ্জের সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করছি।
সংবাদ শিরোনাম
ঈশ্বরগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
-
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি - আপডেট সময় ০২:৪৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- 47
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























