সাতক্ষীরায় শরিক চাচা ও চাচাত ভাইদের বিরুদ্ধে মিথ্যে তথ্য উপস্থপান করে পরিবারের সদস্যদের জীবন হুমকির মুখে ফেলানোসহ সাধারণ জনমনে বিভ্রান্তি তৈরি করে বাড়ি ছাড়া করার অপচেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আশাশুনির মির্জাপুর গ্রামের মৃত আলহাজ্ব সামছুর রহমান সানামোঃ শাহাবুদ্দীন সানা এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, মির্জাপুর মৌজায় সি এস ৫০ খতিয়ানে-৪ ও ৬ দাগের ১’০৬ একর জমি আমার দাদা আরমান আলি সানা ১৯২৭ সালে ৪০০ নং দলিলে রেকর্ডীয় মালিকদের লিফট’ থেকে খরিদ করে। পরে খরিদা সূত্রে পুকুর কেটে বাড়ীঘর নির্মাণ করে বসবাস করা অবস্থায় এস এ রেকর্ড পূর্বে আরমান সানার মৃতঃ ১ম স্ত্রীর এক পুত্র, দুই কন্যা এবং ২য় স্ত্রীর দুই পুত্র ও তিন কন্যা এবং ২য় স্ত্রী কে ওয়ারেশ রেখে মৃত্যুবরণ করায় সুযোগ সন্ধানী আরমান সানার তিনজন সহদর ভাই আরমান সানার ১ম স্ত্রীর ১ম পুত্র ( রফিকুল ইসঃ ও আবুল কালামের পিতা) কে পক্ষ করে আরমান সানার বসবাসকৃত বাড়ীসহ বিলান ও নালিশী বিলান সাড়ে বিয়াল্লিশ একর জমি ষড়যন্ত্র মুলক আরমান সানা সহ তার আপন সহদর তিন ভাই মোট ৪ ভাগে সমান অংশে ভোগদখলে আসে। পরে ব্যাগডেটে একটা ভুয়া এফিডেফিট দলিল সৃষ্টি করে এসএ রেকর্ডে আংশিক জমি ৪ অংশে সমান রেকর্ড করে ও আংশিক জমি দলিল অভাবে আদৌ রেকর্ড করতে পারেনি। আবার কিছু দখল আছে কিছু গার্জিয়ান হয়ে বিক্রি করেছে। এমতো অবস্থায় আমার পিতা সামছুর রহমান আরমান সানা সাবালক হয়ে তার ছোট ভাইবোনদের নিয়ে চাচাদের সাথে মিলে মিশে উক্ত ১/৪ অংশের জমির ভিতর বৈমাত্রেয় ভাগের জমি নিয়ে সংসার নির্বাহ করতে থাকা অবস্থায় ভোগদখল অনুযায়ী বি আর এস জরিপে হারাহারী অংশে রেকর্ড হয়। বসবাসকৃত জমিতে আমাদের ভাগ পিছনে থাকে। শরীকের সাথে যৌথ পথে চলাফিরা করা অবস্থায় সমস্যা শৃষ্টি হাওয়ায় আমার পৃথক পথের ব্যাবস্থা চাইলে সকলে অস্বিকার করে উল্টা আমার প্রতি চড়াও হওয়ায় এবং আরমান সানার একক নামীয় দলিল হাতে পাওয়ায় আমি বাদী হয়ে দেওয়ানী আদালতে স্বতপ্রচার ও রেকর্ড সংশোধনী ২০৯/২৩ নং মামলা দায়ের করায় আমাকে একা পেয়ে আমার উপর জুলুম নির্যাতন চালিয়ে আসছে। শাহাবুদ্দীন সানা আরো বলেন, নালিশী বিলান বি আর এস ৩১নং খতিয়ানে আমার প্রাপ্য রেকর্ডীয় ‘১২ শতক জমি সহ মোট ১’১৭ একর জমি এবং অন্য অন্য জমিতে ৩য় পক্ষ বাদী খোকন মোড়ল দিং এর একটি ২০০১ সালের দেওয়ানী মামলা আমি ও আমার শরিকের বিরুদ্ধে রয়েছে এবং তারা দখলের দাবী করে আসছে। আমার শরিকের সাথে এজমালে এবং পৃথক ভাবে নালিশী ৩১, ৩০, ১১৩, ১১৪ সহ অন্য অন্য বি আর এস খতিয়ানে অন্য অন্য দাগ খায়া ১৩২, ১৩৩, ১৪৪, ৯৬, ১০৫ ও ১৩৮ দাগে আমার নিজ নাম সহ সহদর তিন বোনদের নামে খারিজ ১মে ২১৩/২৩ পরে ২৫-২২২ নং খতিয়ানের ভিতর আমার প্রাপ্য রেকর্ডীয় ‘৮১ শতক জমিতে মৎস্য ঘের করার নিমিত্তে সকলের সুবিধার্তে রফিকুল ইসলাম দিং শরিকের সাথে এজমালে উক্ত উল্লেখিত ৩১ নং খতিয়ানে ১’১৭ মধ্যে আমি ‘৮১ শতক জমি গত ৬/৭ বছর ভোগ দখল করে আসছি। আমার নিজের জমি রফিকুল, কালাম, নুরুল আমিন, আঃ রকিব টুটুল এবং আবু সাঈদ ভোগ করতো। তিনি অভিযোগ করে বলেন, গত ২৮ জুলাই সাতক্ষীরা প্রেসক্লাবে হাজির হয়ে শরিক চাচা ও চাচাত ভাই রফিকুল ইসলাম খোকন, আব্দুর রকিব টুটুল, আবুল কালাম সানা, আলাউদ্দিন সানা, নুরুল আমিন সানা ও সওকাত সানা আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছে। তারা অসৎ উদ্দেশ্য হাসিল করতে আদালতকে ভুল বুঝানোর অভিপ্রায়ে এবং আমার ও পরিবারের সদস্যদের জিবন হুমকির মুখে ফেলানো সহ আমার জমিজমা বেদখল করে রাখা, গ্রামবাসী সহ এলাকার সাধারণ জনমনে আমার বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি তাদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। উল্লেখিত ঘটনার আলোকে তদন্ত কমিটি গঠনপূর্বক দোষীদের শাস্তিদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় বিভ্রান্ত ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
-
রবিউল ইসলাম সাতক্ষীরা - আপডেট সময় ০২:৪৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- 82
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























