ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত

১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন সুনামগঞ্জ ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের উদ্যোগে হামদ-না’ত, রচনা প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ এর সঞ্চালনায় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ শেরগুল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট আনিসুজ্জামান শামীম, শিক্ষক মাওলানা আমিনুল হক, সাংবাদিক বুরহান উদ্দিন প্রমুখ। মহানবীর জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন কোর্ট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তাজুল ইসলাম হাবিবী। বিভিন্ন বিষয়ে বিচারের দায়িত্ব পালন করেন জেলা শিশু একাডেমির সঙ্গীত প্রশিক্ষক শাহাবুদ্দিন আহমেদ, আবাবিল নূরাণী শিশু একাডেমীর প্রিন্সিপাল হাফিজ মাও. নূর হোসাইন, মাওলানা তাজুল ইসলাম ও আলহেরা জামেয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার শিক্ষক শাহ্ মুশাহিদ আলম ফয়সল। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফের আধ্যাত্মিক সংগঠন হোসাইনীয়া কমিটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জসনে জুলুছটি শহরের শিল্পকলা একাডেমির সামনে থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভায় মিলিত হয়। ক্বারী মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফের পীর সাহেব আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী (মা.জি.আ.)।
প্রধান অতিথির বক্তব্যে রাজাপুরা পীর সাহেব বলেন, “ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম। মাহে রবিউল আউয়ালে মহান আল্লাহ তায়ালা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সমগ্র জাহানের রহমত হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। মহানবী (সা.) তাঁর সু-মহান আদর্শ ও উত্তম চরিত্রের মাধ্যমে মানুষকে অজ্ঞতা ও অন্ধকার থেকে সত্য, ন্যায় ও আলোর পথে পরিচালিত করেছেন। তিনি বলেন, ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত

আপডেট সময় ০২:৪৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬