ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

বিদ্যুৎ সংকটের সমাধান শেষে সুফল পাওয়া যাবে : হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধান করা হচ্ছে। দ্রুত দেশবাসী এর সুফল পাবেন।
শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশার কাজিপুরে তার পিতা মরহুম ডা. নাছির উদ্দিন তালুকদারের ৫৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে হুইপ দুলু এসব কথা বলেন।
দুলু বলেন, এমন এক সময় বিএনপি ক্ষমতায় এসেছে যখন কুইক রেন্টালের নামে লুটপাট করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ ধ্বংস করে পালিয়ে যাওয়ায় দেশের মানুষকে গ্যাস ও বিদ্যুৎ সমস্যায় পড়তে হয়েছে। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইরান-আমেরিকা যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে।
হুইপ আরো বলেন, দেশে সার নিয়ে কোনো সংকট নেই। ফ্যাসীবাদী সরকারের নিয়োগ দেয়া সার ডিলাররা দেশে সার সংকট সৃষ্টি করে বিএনপি সরকারকে বেকায়দায় ফেলতে চায়। ফ্যাসীবাদী সরকারের নিয়োগ দেয়া সার ডিলাররা যেন কোন ষড়যন্ত্র করতে না পারে তাই দ্রুত নতুন করে সার ডিলার নিয়োগ দেয়া হবে।
নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপি’র সদস্য ও জজকোর্টের পিপি অ্যাড. রুহুল আমীন তালুকদার টগর প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

বিদ্যুৎ সংকটের সমাধান শেষে সুফল পাওয়া যাবে : হুইপ দুলু

আপডেট সময় ০৬:৪৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬