ভোলার লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার হলরুমে আলোচনা সভা শেষে উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সুমন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. হাবিব উল্যাহ এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. শাহাবুদ্দিন। লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের আহবায়ক মো. হাবিব উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও চরফ্যাশন উপজেলা কমিটির সভাপতি মো. মোসলে উদ্দিন, ভোলা জেলা কমিটির সহসভাপতি ইয়াছিন সিরাজী এবং ভোলা জেলা কমিটির সদস্য ও চরফ্যাশন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র দাস। সভা শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শিক্ষার মানোন্নয়ন ও খেলাধুলার প্রসারে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন লালমোহন উপজেলার বিভিন্ন সামাজিক ও শিক্ষা সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ শিরোনাম
উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি জাহিদ-সম্পাদক সুমন
-
লালমোহন (ভোলা) প্রতিনিধি - আপডেট সময় ০৩:১৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- 58
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























