গত ২৭ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকায় তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে, ঢাকা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (উডঈঈও)-এর বাস্তবায়নে এবং এজেন্সি ফ্রান্সিজ ডিডেভেলপমেন্ট (অঋউ)-এর অর্থায়নে অঙ্গীকার (অঘএওকঅজ – অপপবষবৎধঃরহম ঘবি এবহফবৎ ওহপষঁংরাব ওহাবংঃসবহঃ, কহড়ষিবফমব, অপপবংং ধহফ জরমযঃং) প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলার সদর উপজেলার ১২নং বিছালী ইউনিয়নের চাকই বাজারে অবস্থিত তরঙ্গ সমাজকল্যাণ সংস্থার প্রকল্প কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তরঙ্গ সমাজকল্যাণ সংস্থার সভাপতি মনিরা পারভীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিমায়েত হোসেন (ফারুক), চেয়ারম্যান, ১২নং বিছালী ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অঙ্গীকার প্রকল্পের ফোকাল পারসন মো. বাবুল হোসেন। অনুষ্ঠানে অঙ্গীকার প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। প্রকল্পটির মাধ্যমে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক বিনিয়োগ, জ্ঞান, অর্থনৈতিক সুযোগ, উদ্যোক্তা উন্নয়ন এবং অধিকার প্রতিষ্ঠায় কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে অঙ্গীকার প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে এলাকার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে এধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে তরঙ্গ সমাজকল্যাণ সংস্থার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি এবং প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে অঙ্গীকার প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ সূচনা হয়।
সংবাদ শিরোনাম
খুলনা তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার অঙ্গীকার প্রকল্পের উদ্বোধন
-
আনন্দ কুমার স্বর খুলনা - আপডেট সময় ০৩:২২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- 46
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























