ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির Logo দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর অবশেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি Logo ‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’ Logo এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা Logo পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রুহুল কবির রিজভী Logo গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ Logo বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক কমলা চাষে নতুন সম্ভাবনা Logo নাটোরে মৃতপ্রায় নারদ নদ পুনঃখননের উদ্যোগ Logo বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের ইন্তেকাল Logo নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান

উলিপুরে দীর্ঘ ৪০ বছর মুয়াজ্জিন দ্বায়িত্ব পালন শেষে ঘোরার গাড়িতে চরে রাজকিয় বিদায়

কুড়িগ্রামের উলিপুরে গুনাইগাছ খেয়ারপাড় জামে মসজিদের মুয়াজ্জিন শুক্কুর আলী(৮০)কে রাজকিয় ভাবে বিদায় দিয়েছেন ওই জামাতের মুসল্লিরা। জামে মসজিদটি ১৯১৮ সালে প্রতিষ্ঠিত হয়। সেখানে তিনি দীর্ঘ ৪০ বছর ধরে খেদমত করে আসছিলেন। বয়সের ভার ও তার শারীরিক অসুস্থতার কারণে তাকে অব্যবহিত নিতে হয়েছে। জানা যায়, প্রায় ৩ হাজার বসতিপূর্ণ এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী গুনাইগাছ খেয়ারপাড় জামে মসজিদ। সেখানে প্রতি শুক্রবার জামাতের সহিত প্রায় ৬০০ জন মুসুল্লি জুমার নামাজ আদায় করেন। এছাড়া প্রতি ওয়াক্তে প্রতিদিন প্রায় ২০০ জন করে মুসুল্লি জামাতের সহিত নামাজ আদায় করেন। শুক্রবার (২৮ আগষ্ট) জুমার নামাজের পর ওই মসজিদ প্রাঙ্গণে ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে শুকুর আলীকে বিদায় দেওয়া হয়। উলিপুর পৌরসভার ৭নং ওয়ার্ড রামদাস ধনিরাম খেওয়ার পাড় এলাকার মিয়াজন আলীর ছেলে মুয়াজ্জিন শুকুর আলী। এ সময় ভালোবাসা, সম্মান আর কৃতজ্ঞতাময় ব্যতিক্রমী আবেগঘন দৃশ্যের সাক্ষী হয় শত-শত মানুষ। সাজানো ঘোরার গাড়িতে করে প্রিয় মুয়াজ্জিনকে মসজিদ প্রাঙ্গণ থেকে মুসল্লিরা দুই পাশে দাঁড়িয়ে রাজকীয় বিদায় জানিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসেন। এ সময় তার হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে কৃতজ্ঞতা জানান। ভালোবাসাময় এ বিদায়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। মসজিদ পরিচালনা কমিটি আয়োজনে এ সংবর্ধনার আয়োজন করেন। স্থানীয়রা জানান, সাধারণত কাউকে বিদায় জানানোর ক্ষেত্রে প্রচলিত যানবাহন ব্যবহার করা হয়। তবে দীর্ঘদিনের মুয়াজ্জিনকে ঘোড়ার গাড়িতে করে বিদায় জানানোর বিষয়টি ছিল ব্যতিক্রমী। বিদায়কালে মুয়াজ্জিন শুকুর আলী বলেন, জীবনের দীর্ঘ সময় মসজিদের সেবা করতে পেরে নিজেকে ধন্য মনে করেন। সবার ভালোবাসা ও সম্মান আমার জন্য বড় প্রাপ্তি। বাকিজীবন সুস্থভাবে কাটাতে সবার নিকট দোয়া চান তিনি। এলাকাবাসী ডাঃ আব্দুল ওহাব বলেন, মুয়াজ্জিন শুক্কুর আলী অত্যন্ত সাদাসিধে মানুষ। তিনি নিয়মিত ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিতেন। ইমাম অনুপস্থিত থাকলে তিনি নিজেই নামাজও পড়াতেন। মসজিদ পরিচালনা কমিটির অর্থ সম্পাদক মঈন উদ্দিন মুকুল বলেন, এই মানুষটি শুধু একজন মুয়াজ্জিন নন, তিনি এই মসজিদের আত্মার অংশ। মসজিদের জন্য তার নিষ্ঠা ও আন্তরিকতা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর দীর্ঘদিনের সেবার প্রতি সম্মান জানিয়ে ঘোড়ার গাড়িতে করে বিদায় দেওয়া হয়েছে। বিদায় অনুষ্ঠানে তাকে নগদ অর্থসহ বিভিন্ন উপহার দেওয়া হয়। মুয়াজ্জিনের বিদায়কালে উপস্থিত ছিলেন, অত্র মসজিদের পরিচালনা কমিটির সভাপতি শামিম আখতার আমিন, সহ-সভাপতি সোলায়মান সরকার, সাধারণ সম্পাদক মাহফিল হক, সহ-সম্পাদক ডাঃ আব্দুর রাজ্জাক, সাখাওয়াত হোসেন, সদস্য আব্দুল মালেক মন্ডল, আফসার আলী, মনোয়ারুল ইসলাম, মঞ্জুরুল হান্নান, সিরাজুল হক, তাজুল ইসলাম, শামীম হাসান ও সাকিব আখতার আমিন সহ মসুল্লিবৃন্দ ও এলাকাবাসী।

ট্যাগস :

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

উলিপুরে দীর্ঘ ৪০ বছর মুয়াজ্জিন দ্বায়িত্ব পালন শেষে ঘোরার গাড়িতে চরে রাজকিয় বিদায়

আপডেট সময় ০৪:০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬