ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ Logo বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : আমান উল্লাহ আমান Logo পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী : মীর শাহে আলম Logo নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন আহ্বান পরিবেশমন্ত্রীর Logo শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী Logo ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা Logo চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম : বিমানমন্ত্রী Logo গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী Logo বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী Logo সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

চিতলমারীতে সমিতির আমানতের টাকা ফেরত না পেয়ে : সংবাদ সম্মেলন

বাগেরহাটের চিতলমারীতে ‘স্মরণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড’-এর পরিচালক জগদীশ চন্দ্র বাড়ৈয়ের বিরুদ্ধে আমানতের টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। চিতলমারী প্রেসক্লাবে শিবপুর কাটাখালী গ্রামের বিজলী সমাদ্দার নামের এক নারী গ্রাহক এই সংবাদ সম্মেলন করেন। ২০২১ সালে মাসিক ১৫ শতাংশ লভ্যাংশের চুক্তিতে ওই সমিতিতে ৮ লাখ টাকা জমা রাখেন বিজলী সমাদ্দার। ২০২৫ সালের শুরুতে গ্রাহকদের পাওনা পরিশোধ না করেই পরিচালক জগদীশ চন্দ্র বাড়ৈ সমিতির মালিকানা অন্যত্র হস্তান্তর করেন। বারবার যোগাযোগ করে বিজলী সমাদ্দার মাত্র ২ লাখ টাকা ফেরত পেয়েছেন। বাকি ৬ লাখ ৩০ হাজার টাকা এখনও পাওনা রয়েছে বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে বিজলী সমাদ্দার কান্নাবিজড়িত কণ্ঠে জানান, তাঁর মেয়ে বর্তমানে স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পড়াশোনা করছেন। অন্যদিকে তাঁর স্বামী দীর্ঘদিন ধরে গলায় টিউমারজনিত অসুস্থতায় ভুগছেন। মেয়ের পড়াশোনার খরচ ও স্বামীর চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন। চিকিৎসার খরচ জোগাতে পরিবারের একমাত্র সম্পদ ১০ কাঠা জমিও তিনি বন্ধক রেখেছেন। জগদীশ চন্দ্র বাড়ৈ আমানতের পুরো টাকা ফেরত দেওয়ার জন্য বহুবার সময় নিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু বারবারই তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। এদিকে অভিযোগের বিষয়ে জগদীশ চন্দ্র বাড়ৈ জানান, বিজলী সমাদ্দারের দাবিকৃত টাকার অঙ্ক সঠিক নয়: তাকে নগদ ৩ লাখ টাকা দেয়া হয়েছে। তবে আমার দেয়া ৮লাখ টাকার ব্যাংক চেক ফেরত না দেওয়ার কারণে বাকি টাকা পরিশোধ করতে বিলম্ব হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ

চিতলমারীতে সমিতির আমানতের টাকা ফেরত না পেয়ে : সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৪:০৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬