ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

শিক্ষার প্রতিটি স্তরে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে মানোন্নয়নে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী নুরুল হক নুর(এমপি)

শিক্ষার প্রতিটি স্তরে সরকার সর্বোচ্চ বরাদ্দ দিয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, আগামী পৃথিবী হবে কঠিন ও প্রতিযোগিতামূলক। তাই শিক্ষার্থীদের এখন থেকেই কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও মেধার বিকাশে মনোযোগী হতে হবে। পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ২০২৬ শিক্ষাবর্ষে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৪ জন কৃতী শিক্ষার্থীর সম্মাননা স্মারক ও আর্থিক সহায়তা প্রদান এবং ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার বেলা ১টায় গলাচিপা উপজেলা অডিটোরিয়াম হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. আ. লতিফ মাসুম, অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে সরকারি কমিশনার ভূমি মোহাম্মদ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ গলাচিপা মোঃ ইমতিয়াজ আহমেদ, বিএনপির আহ্বায়ক হাজী মো. গোলাম মোস্তফা এবং গলাচিপা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির। এ সময় গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। আলোচনা শেষে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৪ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকা-ে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

শিক্ষার প্রতিটি স্তরে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে মানোন্নয়নে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী নুরুল হক নুর(এমপি)

আপডেট সময় ০৪:১৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬