ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির Logo দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর অবশেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি Logo ‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’ Logo এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা Logo পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রুহুল কবির রিজভী Logo গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ Logo বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক কমলা চাষে নতুন সম্ভাবনা Logo নাটোরে মৃতপ্রায় নারদ নদ পুনঃখননের উদ্যোগ Logo বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের ইন্তেকাল Logo নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান

লিভার সিরোসিসে আক্রান্ত হিলির ইমরান, চিকিৎসা চালাতে অসহায় পরিবারের মানবিক আবেদন

দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজ পাড়া) এলাকার মো. ইমরান শেখ(৩৮) দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিনের চিকিৎসা ও ওষুধের ব্যয় বহন করতে গিয়ে বর্তমানে চরম আর্থিক সংকটে পড়েছে তার পরিবার। অর্থের অভাবে ইমরানের চিকিৎসা চালিয়ে নেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছেন ইমরান শেখ। অসুস্থতার কারণে তাকে নিয়মিত চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সেবন করতে হচ্ছে। দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে পরিবারের সঞ্চয় ও আর্থিক সামর্থ্য প্রায় শেষ হয়ে গেছে। বর্তমানে প্রয়োজনীয় অর্থের অভাবে তার চিকিৎসা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে। এলাকাবাসী মোয়াজ্জেম, খোকনসহ কয়েকজন বলেন, ইমরানের চিকিৎসার জন্য আমরা এলাকাবাসী নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে আসছি। কিন্তু বর্তমানে তার শারীরিক অবস্থার কারণে চিকিৎসায় অনেক অর্থের প্রয়োজন। দেশের সরকার, বিত্তবান ব্যক্তি ও সমাজের হৃদয়বান মানুষরা যদি ইমরানের পাশে দাঁড়ান, তাহলে হয়তো সে নতুন জীবন ফিরে পেতে পারে। ইমরানের স্ত্রী রাজিয়া সুলতানা বলেন, আমার স্বামীর চিকিৎসা চালিয়ে নিতে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু দীর্ঘদিনের চিকিৎসা ও ওষুধের খরচ বহন করতে গিয়ে এখন আমরা আর্থিকভাবে অসহায় হয়ে পড়েছি। এ অবস্থায় সমাজের হৃদয়বান ও সামর্থ্যবান মানুষের সহযোগিতা ছাড়া আমার স্বামীর চিকিৎসা চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে। ইমরানের মা ছফুরা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার একমাত্র ছেলে আজ অসুস্থ হয়ে পড়ে আছে। আমি গরিব মা। অর্থের অভাবে ছেলের সুচিকিৎসা করাতে পারছি না। আপনারা আমার ছেলেকে বাঁচাতে এগিয়ে আসুন। যার যতটুকু সামর্থ্য, সেই অনুযায়ী সহযোগিতা করুন। অসুস্থ ইমরান সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী, প্রবাসী, বিভিন্ন সামাজিক সংগঠন এবং হৃদয়বান মানুষের প্রতি তার চিকিৎসায় সহযোগিতার আহ্বান জানিয়েছেন। হিলি উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা বলেন, পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজ পাড়া) এলাকার অসুস্থ ইমরান শেখের বিষয়টি আমরা জেনেছি। তার পরিবার আর্থিক সহায়তার জন্য অনলাইনে আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী তাকে সহযোগিতা করার ব্যবস্থা করা হবে। ইমরানের পরিবার জানিয়েছে, দীর্ঘদিনের চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই তার চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তারা। মানুষ মানুষের জন্য। আপনার সামান্য সহযোগিতাই ইমরানের চিকিৎসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় সহায়তা হতে পারে। কেউ ১০০ টাকা, ৫০০ টাকা কিংবা সামর্থ্য অনুযায়ী যেকোনো পরিমাণ অর্থ দিয়ে ইমরানের পাশে দাঁড়াতে পারেন। ইমরানের চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠাতে, বিকাশ/নগদ: ০১৯৭১-৪০৩-৭৪২ পরিচয়: ইমরানের মা

ট্যাগস :

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

লিভার সিরোসিসে আক্রান্ত হিলির ইমরান, চিকিৎসা চালাতে অসহায় পরিবারের মানবিক আবেদন

আপডেট সময় ০৪:১৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬