কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভা এলাকায় চাঁদা ও সুযোগ সুবীধা না পেয়ে একটি চাঁদাবাজ চক্র রাস্তা পাকাকরণ কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। জানাযায় পৌরসভার ১নং ওয়ার্ড বাগডাঙ্গা গুন্ডিরচর এলাকায় রাস্তা পাকাকরনের কাজ চলামান থাকলে পশ্চিম অংশ অর্ধেক কাজ শেষে পুর্বপার গুন্ডিরচর এলাকায় কাজ শুরু করেন ঠিকাদারা। এমন্তবস্থায় চলমান কাজ বন্ধকরে দেয় স্থানিয় কিছু চাদাবাজ পাতিনেতা রাস্তার কাজের হিসাব নাবুঝে কাজ বন্ধের লক্ষে ঠিকাদারের লেবারদের সাথে খারাপ আচরন করে এবং তারা নিজেই বালুছারা ইট বিছানো শুরু করে। এই ঘটনায় রাস্তাটির নির্মাণকাজ বন্ধ হয়ে যাওয়ায় চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে,প্রতিষ্ঠানের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। ঠিকাদার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, চক্রটি নানা অজুহাতে কাজে বাধা সৃষ্টি করে এবং নির্মাণসামগ্রী ফেলায় প্রতিবন্ধকতা তৈরি করে। একপর্যায়ে তাদের হুমকির মুখে ঠিকাদারি প্রতিষ্ঠান সাময়িকভাবে রাস্তার কাজ বন্ধ রাখতে বাধ্য হয়। দীর্ঘদিন পর অবহেলিত এই ৪০ বছরের পুরাতন রাস্তাটির উন্নয়নকাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছিল এলাকায়। কিন্তু হঠাৎ করে এভাবে কাজ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। স্থানীয় বাসিন্দারা জানান, মুষ্টিমেয় কয়েকজন চাঁদাবাজের ব্যক্তিগত স্বার্থের কারণে পুরো এলাকার উন্নয়ন আটকে যেতে পারে না। তারা অবিলম্বে এই চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে দ্রুত রাস্তার কাজ পুনরায় চালু করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি জানান, চাঁদা না দেওয়ায় তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না এবং শ্রমিকদের ভয়ভীতি দেখানো হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নয়নের কাজে বাধা সৃষ্টিকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযোগ খতিয়ে দেখে দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং রাস্তার কাজ নির্বিঘœ করতে সব ধরনের সহযোগিতা করা হবে।
সংবাদ শিরোনাম
নাগেশ্বরীতে চাঁদা না দেওয়ায় রাস্তার কাজে বাধা, স্থানীয়দের ক্ষোভ
-
আব্দুস সালাম (নাগেশ্বরী) কুড়িগ্রাম - আপডেট সময় ০৪:১৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- 69
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























