ঢাকা ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ Logo বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : আমান উল্লাহ আমান Logo পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী : মীর শাহে আলম Logo নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন আহ্বান পরিবেশমন্ত্রীর Logo শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী Logo ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা Logo চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম : বিমানমন্ত্রী Logo গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী Logo বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী Logo সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

নড়াগাতীতে আল-খিদমাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে নড়াইলের নড়াগাতীতে আল-খিদমাহ্ ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) নড়াগাতীর যোগানিয়া ডি.এন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও অর্থ পাঠ করেন মো. বরকত উল্লাহ। এরপর গীতা পাঠ ও অর্থ উপস্থাপন করেন অরুন কুমার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যোগানিয়া ডি.এন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক টিএম সিরাজুল ইসলাম। বিশেষ বক্তব্য দেন খলিল স্যার, গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যয়নরত কে.এম. ওমর ফারুক, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং আল কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের পরিচালক সাইফুল্লাহ বিন হাবিব। এছাড়া বক্তব্য দেন মো. মোমেন শেখ, মো. লুৎফর রহমান, বাঐসোনা-কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসাবুল শেখ, যোগানিয়া ডি.এন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক সুকুমার গোস্বামী, রামনগর বাদামতলা প্রাথমিক বিদ্যালয়ের আনন্দ কুমার এবং নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য জি. এম. হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোপালগঞ্জ সরকারি কলেজ ও গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসায় অধ্যয়নরত মো. শরিফুল ইসলাম। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগায়। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, নৈতিক মূল্যবোধ ও সমাজের প্রতি দায়িত্ববোধ আরও জোরদার হবে। তারা কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদেরও মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ

নড়াগাতীতে আল-খিদমাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় ০৭:৪২:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬