ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

দেশব্যাপী সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন, কুড়িগ্রামের ব্যবস্থাপনায় জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা এবং সাংস্কৃতিক চর্চায় তাদের উৎসাহিত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে। ৩১ আগষ্ট সকাল ১০ টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্ন কুুঁড়ি হল রুমে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ড.মোঃ আনোয়ার হোসেন মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, স্বপন কুমার চৌধুরী, প্রেসক্লাব সভাপতি শফি খান, জেলা কালচারাল অফিসার মোঃ জসীমউদ্দীন ছাড়াও বিভিন্ন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে অংশগ্রহণের সুযোগ থাকবে। স্ব-স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হচ্ছে। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ অতিক্রম করে যোগ্য প্রতিযোগীদের পরবর্তী পর্যায়ে বিভাগীয় শহরে এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। জেলা প্রশাসন, কুড়িগ্রামের পক্ষ থেকে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এ প্রতিযোগিতায় ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি বাংলা সংস্কৃতি, লোকজ ঐতিহ্য ও দেশীয় মূল্যবোধের প্রতি তাদের আগ্রহ আরও বাড়াবে। একই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

আপডেট সময় ০৩:২৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬