নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে মেহগনি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি একনালা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলীর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে রঘুনাথপুর গ্রামের একটি মেহগনি বাগান তল্লাশি করে। এ সময় গামছায় মোড়ানো অবস্থায় বন্দুকটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অস্ত্রটি কে বা কারা সেখানে রেখে গেছে এবং কোনো অপরাধমূলক কর্মকা-ের সঙ্গে এর সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস আলী বলেছেন এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
সংবাদ শিরোনাম
কালিয়ায় মেহগনি বাগান থেকে বিদেশি বন্দুক উদ্ধার
-
গোলাম মোর্শেদ শেখ (কালিয়া) নড়াইল - আপডেট সময় ০৩:৩২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- 45
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























