সারা দেশের ন্যায় বর্তমান সরকারের সাংস্কৃতিক মন্ত্রনালয়ের উদ্যোগে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা অডিটরিয়াম হলে নজরুল বর্ষ উপলক্ষ্যে সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক বলেন, জাতীয় কবি-প্রাণের কবি কাজী নজরুল ইসলামের যত সৃষ্টি, যত গান, কবিতা, ছোট গল্প সহ অসাম্প্রদায়িকতার চেতনা যদি আমরা ধারণ কা চর্চা করতে পারি তাহলে আমাদের সমাজের এবং জাতি হিসেবে মাথা উঁচু করে নজরুলের চেতনাকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য তিনি সকল শিক্ষকদের প্রতি আহবান জানান। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন আদর্শ সহ তার সৃষ্টি রচিত কবিতা, সংগীতজ্ঞ, ভক্তি গীতি, প্রেমের গান, দেশাত্ববোধক গান ও গজল সহ ইসলামিক গানের তাৎপর্যপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিদুল ইসলাম, উপজেলা গণ-অধিকার পরিষদের সাবেক আহবায়ক মোঃ হাফিজুর রহমান, জেলা যুব-অধিকার পরিষদের সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচীব মোঃ মুহিবুল্লাহ এনিম, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ রোকনুজ্জামান, প্রেসক্লাব সভাপতি ও শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক মু. খালিদ হোসেন মিল্টন, বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মনিরুজ্জামান নেছার সহ সরকারি কর্মকর্তাবৃন্দ অংশ নেয়। আলোচনা শেষে শিল্পকলার শিল্পী ও সংগীত শিক্ষকদের সমন্বয়ে নজরুলের তিনটি গান পরিবেশন করা হয়।
সংবাদ শিরোনাম
কাজী নজরুলের চেতনাকে ধারণ করতে হবে-আবু জর মোঃ ইজাজুল হক (ইউএনও)
-
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি - আপডেট সময় ০৩:৩৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- 41
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ















