ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে পঞ্চম অবস্থানে আইইউবিএটি Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক

বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিতে ইরানকে অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

  • বাসস:
  • আপডেট সময় ০৮:১৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • 250

উপসাগরীয় অঞ্চলের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
তুরস্কে আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহর সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান। আজ সোমবার ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য ছয়টি দেশের মধ্যে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় ইরানকে ধন্যবাদ জানাই।’
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করেন এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিষয়টি নিয়ে তারা যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছে।
বৈঠকে তারা উপসাগরীয় অঞ্চলের পরিবর্তনশীল পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে মতবিনিময় করেছেন।
রহমান চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি এ বিষয়ে সব পক্ষকে সংযম প্রদর্শন এবং সংলাপ ও কূটনৈতিক উপায়ে মতবিরোধ সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই গঠনমূলক অবস্থানের প্রশংসা করেছেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরের আশা প্রকাশ করেন।
এর আগে গত ৫ এপ্রিল ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদির সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ‘বাংলার জয়যাত্রা’ এবং অপরিশোধিত তেলবাহী অন্য বাংলাদেশী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার অনুরোধ জানান।
রাষ্ট্রদূত ওই সময় জানিয়েছিলেন, এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যথাযথ পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে।
তিনি চলমান সংকটে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করেছেন। পাশাপাশি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠানোর জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত।
বৈঠকে ড. খলিলুর রহমান বলেন, ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশির আজারবাইজানে নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতের জন্য তিনি ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে পঞ্চম অবস্থানে আইইউবিএটি

বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিতে ইরানকে অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় ০৮:১৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬