ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা
বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এমপি হাফিজ ইব্রাহিম

জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক আদর্শ ও দীর্ঘ পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন বলেন, জনগণের অধিকার, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি গতকাল মঙ্গলবার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।
আলহাজ্ব হাফিজ ইব্রাহিম দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ-দুঃখের অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি।
গত ১ সেপ্টেম্বর সকাল ১০টায় বোরহানউদ্দিন উপজেলা রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে সভাস্থলে যোগ দেন। মিছিলগুলোতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপজেলা রোডসহ আশপাশের এলাকা মুখরিত হয়ে ওঠে। আলোচনা সভা শেষে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালিটি উপজেলা রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় স্লোগান দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, বোরহানের জন্য উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক সরোয়ার আলম খান, উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব এডভোকেট কাজী আজম, পুরো বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া সহ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও র‍্যালি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এমপি হাফিজ ইব্রাহিম

জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে

আপডেট সময় ০৯:৩৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬