বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ক্যাম্পে সকাল থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসাসেবা নিতে আসেন। বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র দেন। মেডিসিন, হৃদরোগ, চর্ম ও যৌন এবং চক্ষুসহ বিভিন্ন বিভাগের চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সব সময় জনগণের সুখে-দুঃখে পাশে ছিল এবং আছে। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে ও জনকল্যাণমূলক কর্মকা-ে দলের নেতাকর্মীরা সামনের সারিতে থেকেছেন। ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন বিএনপির সামাজিক ও মানবিক অঙ্গীকারের ধারাবাহিকতার অংশ।
তিনি বলেন, বর্তমান বাস্তবতায় দেশের স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া বিএনপির অন্যতম অগ্রাধিকার।
অনুষ্ঠানে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. পারভেজ রেজা কাকনসহ ড্যাবের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ কর্মসূচিতে শত শত দুস্থ, সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে সুবিধাবঞ্চিত ও নি¤œআয়ের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
সংবাদ শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্প
-
খবরপত্র ডেস্ক: - আপডেট সময় ০৯:৩৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- 48
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























