ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নেত্রকোনা হাওরাঞ্চলের হাটবাজারে ধানের চারা ব্যাপক চাহিদা Logo জামালপুরে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ বঞ্চিত ৫১ জন আমরণ অনশনে Logo খাল খনন নামে ৩০ লাখ টাকার বিল তুলে নেওয়ার অভিযোগ Logo অফিস বন্ধ করে সদস্যদের তিন কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন সমিতির সভাপতি Logo টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাঁজা সেবনে ১ মাস, ইয়াবা সেবনে ৩ মাসের কারাদন্ড Logo গাইবান্ধায় প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন Logo কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্রেন্ডশিপের ভেড়া বিতরণ Logo তাড়াশে অতিরিক্ত টাকা দিলেই মিলছে গুদামজাত সার Logo ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান Logo ৯ প্রতারক গ্রেফতার, উদ্ধার নগদ টাকা-২০ সিম-১১ মোবাইল

নুসরাত ফতেহ আলী খানকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ‘শাম-ই-নুসরাত’

  • বিনোদন:
  • আপডেট সময় ০৯:৪৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • 95

বিশ্বজুড়ে সুফি সংগীতের কিংবদন্তি শিল্পী উস্তাদ নুসরাত ফতেহ আলী খান। তার কালজয়ী সংগীত ও সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আয়োজন করা হচ্ছে বিশেষ সংগীতসন্ধ্যা ‘শাম-ই-নুসরাত’। আগামী ২৩ অক্টোবর রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এই আয়োজন। এতে বাংলাদেশের জনপ্রিয় সুফি ব্যান্ড ‘কারার- দ্য সুফি ব্যান্ড’ সংগীত পরিবেশন করবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নুসরাত ফতেহ আলী খানের সংগীতের চিরন্তন উত্তরাধিকার উদ্‌যাপন করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। সন্ধ্যাটি শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, বরং সুফি সংগীত, সংস্কৃতি ও সম্প্রীতির এক বিশেষ মিলনমেলা হয়ে উঠবে।
আয়োজনে থাকবে গ্র্যান্ড ওপেনিং ও ব্র্যান্ড ওপেনিং। এর পাশাপাশি থাকছে শায়েরি, সুফি কাওয়ালি পরিবেশনা, সুফি নৃত্য, বিভিন্ন স্টল এবং দর্শনার্থীদের জন্য বিশেষ ফটো বুথ।
আয়োজকদের ভাষ্য, নান্দনিক পরিবেশ ও সহজে যাতায়াতযোগ্য ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘শাম-ই-নুসরাত’ দর্শকদের জন্য একটি স্মরণীয় সুফি অভিজ্ঞতা তৈরি করবে। এতে এক হাজারের বেশি অতিথির উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
উস্তাদ নুসরাত ফতেহ আলী খান ছিলেন কাওয়ালি ও সুফি সংগীতের অন্যতম প্রভাবশালী শিল্পী। তার কণ্ঠ ও সংগীতের মাধ্যমে কাওয়ালি বিশ্বজুড়ে নতুন শ্রোতাদের কাছে পৌঁছে যায়। আজও তার অসংখ্য গান ও পরিবেশনা সংগীতপ্রেমীদের কাছে সমানভাবে জনপ্রিয়।
ঢাকার এই আয়োজনের মাধ্যমে সেই কিংবদন্তি শিল্পীর সংগীত ও দর্শনের প্রতি নতুন করে শ্রদ্ধা জানানো হবে। বাংলাদেশের ‘কারার- দ্য সুফি ব্যান্ড’-এর পরিবেশনায় নুসরাত ফতেহ আলী খানের কালজয়ী সৃষ্টির সঙ্গে দর্শকেরা পাবেন সুফি সংগীতের এক আবেশময় সন্ধ্যার অভিজ্ঞতা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা হাওরাঞ্চলের হাটবাজারে ধানের চারা ব্যাপক চাহিদা

নুসরাত ফতেহ আলী খানকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ‘শাম-ই-নুসরাত’

আপডেট সময় ০৯:৪৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬