ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

আখের মূল্য বৃদ্ধি, বাড়ছে আখচাষ মোবারকগঞ্জ সুগার মিলে রোপণ মৌসুমের উদ্বোধন

ঝিনাইদহের ভারিশিল্প মোবারকগঞ্জ সুগার মিলে ২০২৬-২৭ রোপন মৌসুমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে রোপন মৌসুমের উদ্বোধন উপলক্ষ্যে এসটিপি পদ্ধতিতে আখ চাষ ও আগাম আখ চাষ বৃদ্ধির লক্ষ্যে চাষি উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মিলগেট এলাকার পুকুরিয়ার মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের মহাব্যবস্থাপক (সিএআইএস) মুন্সি মোঃ খলিল। এদিন করপোরেশনের মহাব্যবস্থাপক ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ৯ সুগার মিল এলাকায় একযোগে আখ রোপন উদ্বোধন করেন। মোবারকগঞ্জ সুগার মিল এলাকায় ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম জোবয়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিলের কৃষি ব্যবস্থাপক গৌতম কুমার মন্ডল। মোবারকগঞ্জ সুগার মিলের কৃষি বিভাগ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অর্থ ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাহার আলী, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ও আখচাষি মাজেদুর রহমান। মোচিক মিল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি ২০২৬-২৭ রোপন মৌসুমে ৪৩ হাজার একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে উদ্বোধন করা হয়। এছাড়া আসছে ২০২৬-২৭ মাড়াই মৌসুমের জন্য মিল এলাকায় দন্ডায়মান আখ রয়েছে ৪ হাজার ১০ একর। এ পরিমাণ আখ দিয়ে প্রায় দুই মাস মিল চলানো সম্ভব হবে। এদিকে আসছে ২০২৬-২৭ মাড়াই মৌসুমের আগেই আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। প্রতিমন আখের মূল্য ধরা হয়েছে ২৬০.৪০ টাকা। গেল মাড়াই মৌসুমে আখের মন ছিল ২৫০ টাকা। বিগত বছরগুলোতে নানা প্রতিকূল পরিবেশ ও অল্প সময়ে ফুল ফলসহ বিভিন্ন লাভজনক ফসল চাষ হওয়ায় কমে যাচ্ছিল আখচাষ। তবে, গত কয়েক বছর পর্যায়ক্রমে মুল বৃদ্ধির ফলে আখচাষে ফিরছে কৃষকরা। চলতি মৌসুমে আবারো আখের দাম বৃদ্ধি করায় খুশি আখচাষিরা। এছাড়া গত মৌসুম থেকে আখ মিলে দেওয়া সাথে সাথে টাকা পরিশোধ করা হয়েছে। এবারও একই কৃষকদের টাকা পরিশোধ করা হবে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

আখের মূল্য বৃদ্ধি, বাড়ছে আখচাষ মোবারকগঞ্জ সুগার মিলে রোপণ মৌসুমের উদ্বোধন

আপডেট সময় ০৯:৫১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬