জাতীয় কবি নজরুল ইসলামের সাহিত্য,সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজম্মের মাঝে ছড়ি দেয়ার লক্ষ্যে ভোলার চরফ্যাশন নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৩১আগস্ট) চরফ্যাশন উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, সংগীত, বিতর্কসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। চরফ্যাশন সরকারি কলেজ ও ফাতেমা মতিন মহিলা কলেজের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সরকারি কলেজ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। এদিকে শ্রেষ্ঠ বক্তা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন জান্নাতুল মাওয়া পাপড়ি। তার বক্তব্য ও উপস্থাপনায় উপস্থিত অতিথি ও দর্শকদের প্রশংসা কুড়ায়। কুইজ প্রতিযোগতা প্রথম স্থান অর্জন করেন জোবায়ের,দ্বিতীয় রায়হান, তৃতীয় স্থান অর্জন করেন ইফাজ। অতিথিদের মধ্যে অনুষ্ঠান বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, হেলাল উদ্দিন টিপু, কয়ছর আহমেদ কমল, যুবদল নেতা আশরাফুর রহমান দিপু ফরাজী, সেচ্ছাসেবকদল নেতা শাহিন, সাংবাদিক নেতা কামাল মিয়াজী। সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, মৎস্য অফিসার জয়ন্ত কুমার অপু প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিভাবক ও স্থানীয গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন বক্তরা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্য ও আর্দশ নতুন প্রজম্মের কাছে তুলে ধরতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই নতুন প্রজম্মকে পরিচিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিত হাতে নেওয়া হযেছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়দের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়।
সংবাদ শিরোনাম
চরফ্যাশনে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা
-
অশোক সাহা চরফ্যাসন - আপডেট সময় ০৯:৫৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- 59
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















