জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ও অসাম্প্রদয়িক চেতনা ধারণ করে অপরাধমুক্ত, সুশাসন ও ন্যায়ভিত্তিক নবীনগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্রাহ্মণবাড়িয়া -৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল মান্নান। গত (৩১/০৮/২৬) নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজিত উপজেলা কনফারেন্স রুমে জাতীয় নজরুল দিবস ও মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। সভায় গুরুত্বপূর্ণ বক্তব্যে এমপি বলেন, নবীনগরের মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের অবনতি মেনে নেওয়া হবে না। অপরাধ দমনের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি “তদবির বাণিজ্য ও দালালমুক্ত নবীনগর চাই” অনৈতিক প্রবমুক্ত নবীনগর গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সাধারণ মানুষ যেন কোনো কাজের জন্য হয় রানির শিকার না হন এবং ন্যায্য অধিকার পেতে কারও তদবিরের প্রয়োজন না হয় এমন একটি জনবান্ধব প্রশাসনিক পরিবেশ তৈরি করতে হবে। অপরাধী যে-ই হোক, তার পরিচয় বা প্রভাব বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে।সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য, মানবতা, অসাম্প্রদয়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনার ওপরও আলোচনা করা হয়। বক্তারা বলেন, নজরুলের মানবিক ও সাম্যের দর্শন সমাজে প্রতিষ্ঠিত করতে পারলে বিভেদ, বৈষম্য ও অপরাধমুক্ত একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রকিবুল ইসলাম।এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সামাজেরও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
নবীনগরে উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা
-
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি - আপডেট সময় ০৯:৫৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- 47
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























