ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

বিজয়নগরে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করল তরী বাংলাদেশ

পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি ও সবুজায়ন কার্যক্রমকে উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ করেছে পরিবেশবাদী সংগঠন তরী বাংলাদেশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিজয়নগর উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নিয়মিত অ্যাসেম্বলির সময় এ কর্মসূচির আয়োজন করা হয়। তরী বাংলাদেশ, বিজয়নগর উপজেলা শাখার উদ্যোগে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ, বৃক্ষ সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষার বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়। চারা বিতরণকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তরী বাংলাদেশ, বিজয়নগর উপজেলা শাখার আহ্বায়ক সাদেকুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না; নিয়মিত পরিচর্যার মাধ্যমে চারাটিকে পরিণত বৃক্ষে রূপ দেওয়াই প্রকৃত পরিবেশ-দায়িত্ব। তিনি শিক্ষার্থীদের পাওয়া চারাগুলো উপযুক্ত স্থানে রোপণ করে নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানান। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণকে ব্যক্তিগত দায়িত্বের পাশাপাশি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ। তিনি বলেন, পরিবেশ রক্ষার লড়াই কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠনের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিবেশ সচেতনতা তৈরির অন্যতম কার্যকর ক্ষেত্র বলেও উল্লেখ করেন তিনি। দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান খান বলেন, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের উদ্যোগটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্ববোধও বৃদ্ধি পাবে। এ সময় আরও বক্তব্য দেন তরী বাংলাদেশের আহ্বায়ক সদস্য খালেদা মুন্নি, সুশান্ত পাল এবং বিজয়নগর উপজেলা শাখার সদস্য সচিব হোসাইন আলমগীর। অনুষ্ঠানে তরী বাংলাদেশের সদস্য কাজী লোকমান হোসেন, রুবেল মিয়া, খাইরুল আলম জুয়েল, সুমন মিয়া, হাসিবুল হোসেন, আলাউল ইসলাম চৌধুরী, মো. শাহজাহান খান ও সিরাজুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তরী বাংলাদেশ সূত্রে জানাযায়, পরিবেশের বিপর্যয় প্রতিরোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজায়ন ত্বরান্বিত করতে ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপদে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

বিজয়নগরে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করল তরী বাংলাদেশ

আপডেট সময় ০৯:৫৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬