ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

চৌহালীতে ভোটকেন্দ্র স্ব-ইউনিয়নে স্থাপনের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৪ নম্বর উমারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রটি খাসপুখুরিয়া ইউনিয়নের কাঠালিয়া মৌজা থেকে সরিয়ে স্ব ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে স্থাপনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। মঙ্গলবার সকালে চৌহালী উপজেলা নির্বাচন অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। যমুনা নদীবেষ্টিত ও যোগাযোগ বিচ্ছিন্ন উমারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বৃহদাশুরিয়া গ্রামের ভুক্তভোগী ভোটারদের দুর্ভোগের কথা তুলে ধরে কামরুল হাসান শাহিনের নেতৃত্বে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। স্থানীয়দের দাবি, উমারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ভোটকেন্দ্রটি খাসপুখুরিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামে অবস্থিত। ফলে ওই ওয়ার্ডের ভোটারদের ভোট দিতে যেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় এবং নানা ধরনের ভোগান্তির শিকার হতে হয়। মানববন্ধনে বক্তারা বলেন, উমারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভোটারদের যাতায়াতের সুবিধার্থে বর্তমান ভোটকেন্দ্রটি খাসপুখুরিয়া ইউনিয়ন থেকে সরিয়ে উমারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে স্থাপন করা প্রয়োজন। এতে ভোটারদের দুর্ভোগ কমার পাশাপাশি ভোটাধিকার প্রয়োগ আরও সহজ হবে। এ সময় উমারপুর ইউনিয়ন পরিষদের ১, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোছা. ফুলিনা খাতুন, আব্দুল হাই মুন্সী, সাইদুর রহমান, শাহিন আলমসহ স্থানীয়রা বক্তব্য দেন। মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভুক্তভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পরে মানববন্ধন শেষে ভোটকেন্দ্রটি খাসপুখুরিয়া ইউনিয়ন থেকে সরিয়ে উমারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে স্থাপনের দাবিতে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে দাবি জানান এলাকাবাসী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

চৌহালীতে ভোটকেন্দ্র স্ব-ইউনিয়নে স্থাপনের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ১০:০০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬