বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গলাচিপা উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপি কার্যালয়ে সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে আলোচনা ও পৌর শহরে বাদ্যযন্ত্র শোভাকারে রেলি মিছিল বের করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক জননেতা হাজী মোঃ গোলাম মস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলেল যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব মিয়া, দলের সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন খান, কেন্দ্রীয় যুব দলের যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্র নেতা ইখতিয়ার রহমান কবির, পৌর সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান, বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুস সোবাহান, পটুয়াখালী জেলা যুব দলের সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক সংসদ সদস্য গলাচিপা-দশমিনা নির্বাচনী এলাকার বিএনপি’র সংগঠক প্রায়ত আলহাজ্ব মোঃ শাহজাহান খানের সুযোগ্য পুত্র হাজী শিপলু খান সহ যুব দল ও ছাত্র দল এবং মহিলা দলের নেত্রীবৃন্দ সভায় বক্তব্য রাখেন। অপরদিকে সাবেক ছাত্র নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি’র সভাপতি ও গত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থক ও নেতাকর্মীরা শত শত সমর্থকদের নিয়ে সিনেমা হলের সামনের রাস্তায় সমাবেশ এবং রেলি মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রেলি শেষে পথসভায় বক্তব্য রাখেন সাবেক বিএনপি নেতা মশিউর রহমান শাহিন খন্দকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজ, মৎস্য দলের নেতা মোঃ জাকির হোসেন সহ নেতাকর্মীরা। উল্লেখ্য যে, উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা জানান যে, তাদের একটি অফিস ভাংচুর সহ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া সহ স্থানীয় নেতাদের ছবি ভাংচুরকে কেন্দ্র করে উভয় দলের মধ্যে উত্তেজনা বিরাজ করায় পুলিশ প্রশাসন শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে এবং পৃথক পৃথক রেলি মিছিলে সামনে পিছনে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
সংবাদ শিরোনাম
গলাচিপায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
-
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি - আপডেট সময় ১০:০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- 50
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























