ইসলামী আন্দোলন বাংলাদেশ দাগনভূঞা উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দাগনভূঞা শহরের স্টার রেডিসন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সুরা সদস্য ও ফেনী জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী আলহাজ মোহাম্মদ সাইফ উদ্দিন শিপন। বিশেষ বক্তব্য দেন ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আলা উদ্দিন সাবেরী। দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি মাওলানা ফারুক আহমেদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন উপজেলা সহসভাপতি মুফতি সোহাইল কাসেমী, উপজেলা দক্ষিণ শাখার সেক্রেটারি নুরুল আমিন মিরাজ, উত্তর শাখার সেক্রেটারি মাওলানা মামুনুর রশিদ, ৫ নম্বর ইয়াকুবপুর ইউনিয়ন সভাপতি মাওলানা আবু তাহের, পৌর সভাপতি মুফতি জিয়া উদ্দিন শামীম, রামনগর মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা ফয়জুল্লাহ, উপজেলা ওলামা-মাশায়েখ-আইম্মা পরিষদের সভাপতি মাওলানা আতিক উল্লাহ আল মামুন ও সেক্রেটারি মাওলানা মহি উদ্দিন। এ ছাড়া সম্মেলনে সিন্দুরপুর ইউনিয়ন সভাপতি মাওলানা মোহাম্মদ উল্লাহ, রাজাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা আবদুর রশিদ জুয়েল, রামনগর ইউনিয়ন সভাপতি মাওলানা হেদায়েত উল্লাহ, সেক্রেটারি মাওলানা ইব্রাহিম, সাংবাদিক ইমাম হাছান কচি এবং ইঞ্জিনিয়ার মোকাররম বিল্লাহসহ ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা, নৈতিক ও আদর্শিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকা-ে সক্রিয়ভাবে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সংবাদ শিরোনাম
দাগনভূঞায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন
-
সুমন পাটোয়ারী (দাগনভূঞা) ফেনী - আপডেট সময় ০২:৩২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- 56
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























