ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ Logo বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : আমান উল্লাহ আমান Logo পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী : মীর শাহে আলম Logo নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন আহ্বান পরিবেশমন্ত্রীর Logo শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী Logo ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা Logo চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম : বিমানমন্ত্রী Logo গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী Logo বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী Logo সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

কয়রায় ৪ শতাধিক পরিবার পেল বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক

উপকূলীয় উপজেলা খুলনার কয়রায় সুপেয় পানির তীব্র সংকট দূর করতে ও বৃষ্টির পানি সংরক্ষণের লক্ষ্যে ৪ শতাধিক অসহায় পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের হারুনগাজীর মোড় এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ইসলামিক রিলিফ বাংলাদেশ’-এর ‘স্কেল এলএলএ’ প্রকল্পের আওতায় যাকাত ফান্ডের অর্থায়নে এসব ট্যাংক দেওয়া হয়। বিতরণকৃত দুই হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন ট্যাংকগুলোর মধ্যে কয়রা সদর ইউনিয়নে ২২৯টি এবং মহারাজপুর ইউনিয়নে ১৭১টি সুবিধাবঞ্চিত পরিবারকে প্রদান করা হয়। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমা রেখে শুষ্ক মৌসুমে দৈনন্দিন ব্যবহার ও সুপেয় পানির চাহিদা মেটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ট্যাংক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী। বক্তব্যে তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট অত্যন্ত প্রকট। বর্ষায় বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করা গেলে পানির কষ্ট অনেকাংশে দূর হবে। এটি একটি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। উপজেলা প্রশাসন সবসময় এ ধরনের জনকল্যাণমুখী কাজে পাশে থাকবে। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার কারণে সুপেয় পানির দীর্ঘদিনের ভোগান্তির কথা তুলে ধরে স্থানীয়রা জানান, ট্যাংক পাওয়ায় তাদের এখন আর দূর-দূরান্ত থেকে পানি বয়ে আনতে হবে না বা কিনে খেতে হবে না। এতে শ্রম ও অর্থ দুই-ই সাশ্রয় হবে। অনুষ্ঠানে জলবায়ু অ্যাকশন ফোরামের উপজেলা সভাপতি রাসেল আহমেদ, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা মোঃ গাজীউর রহমান, সহকারী প্রকল্প কর্মকর্তা তৈয়েবুর রহমান, ইউপি সদস্য জামাল ফারুখ জাফরিন এবং ইয়ুথ সদস্য ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ

কয়রায় ৪ শতাধিক পরিবার পেল বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক

আপডেট সময় ০২:৩৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬