ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

জলঢাকায় জব্দকৃত সার বিতরণ নিয়ে প্রশ্ন, ব্যবসায়ীদের নেওয়ার অভিযোগ

নীলফামারীর জলঢাকায় প্রশাসনের বিশেষ অভিযানে অবৈধভাবে মজুদ করা সার জব্দের পর প্রকৃত কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিতরণের উদ্যোগ নেওয়া হলেও বিতরণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। জব্দ করা সার কৃষকের পরিবর্তে ব্যবসায়ীদের নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বালারপুকুর স্বপ্নন বাজারে সার ডিলার মুয়াজ এন্টারপ্রাইজের সামনে জব্দ করা সার বিতরণের সময় এ ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, ২৫ বস্তা সার একটি অটোভ্যানে উঠানো দেখে। এ বিষয়ে জানতে চাইলে উপস্থিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা হোসেন আলী জানান, ওই সার পাঁচজন কৃষকের জন্য রয়েছে। পরে বিষয়টি খোঁজ নিয়ে জানা যায় ২৫ বস্তা সার দুইজন ব্যবসায়ীর ।স্থানীয় সার ব্যবসায়ী মোরছালিন ইসলাম বলেন, ২৫ বস্তা সারের মধ্যে তাঁর ১০ বস্তা রয়েছে। আমি কৃষক না, মূলত একজন সার ব্যবসায়ী। ওদের নাকি সার নেওয়ার লোক নাই। পরবর্তীতে সংবাদকর্মীদের উপস্থিতিতে অটোভ্যানে তোলা ২৫ বস্তা সার নামিয়ে গোডাউনের ভেতরে রাখা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি আগে আমি জানব, তারপর বক্তব্য দেব। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, বিষয়টি যেহেতু আমি অবগত হয়েছি, খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

জলঢাকায় জব্দকৃত সার বিতরণ নিয়ে প্রশ্ন, ব্যবসায়ীদের নেওয়ার অভিযোগ

আপডেট সময় ০২:৩৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬