ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সলঙ্গা-তাড়াশ সড়কের বেহাল দশা: দুর্ভোগে যাত্রী ও চালক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি Logo কীট সংকটে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষা বন্ধ Logo জাংগালিয়া উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশা নিধন সম্পর্কে র‌্যালি ও আলোচনা Logo নবীনগর দেওয়ানী আদালত পরিদর্শন করেন দুই হাইকোটের বিচারপতি Logo মনোহরগঞ্জে ২০ মাসেও শেষ হয়নি নির্মাণকাজ দুর্ভোগে কয়েক হাজার মানুষ Logo ধনবাড়ীতে পুলিশের অভিযানে ৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo পাঁচবিবিতে মাওড়িতলা ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচল, লাইট পোস্ট দাবি Logo স্পিকারের এপিএস সবুজকে ঘিরে অপপ্রচার, প্রতিবাদ Logo স্বরাষ্ট্র মন্ত্রীর প্রচেষ্টায় উপকুলবাসী পেল ইউবিইএসটি বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত অনুমোদন Logo মৌলভীবাজারে চাঞ্চল্যকর নাঈম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জন খালাস

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুড়িগ্রামে মৎস্য অবমুক্তকরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির মাছ ধরলা নদীতে অবমুক্ত করা হয়। কর্মসূচির মধ্য দিয়ে দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলজ সম্পদ রক্ষায় জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম-আহবায়ক হাসিবুর রহমান হাসিব,সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ,আহবায়ক কমিটির সদস্য সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক,ছাত্রদল সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আজাদ্দুন্নবি শামীম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মহুবর ছারাও বিএনপি’র অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও কল্যাণে নানা আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে মৎস্য অবমুক্তকরণের মাধ্যমে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নেতৃবৃন্দ আরও বলেন, দেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। নদী-নালা, খাল-বিল ও জলাশয়ে দেশীয় মাছের নিরাপদ প্রজনন ও বিচরণ নিশ্চিত করা গেলে একদিকে যেমন জীববৈচিত্র্য রক্ষা হবে, অন্যদিকে মৎস্যসম্পদের উৎপাদনও বৃদ্ধি পাবে। মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সলঙ্গা-তাড়াশ সড়কের বেহাল দশা: দুর্ভোগে যাত্রী ও চালক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুড়িগ্রামে মৎস্য অবমুক্তকরণ

আপডেট সময় ০২:৩৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬