ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চোরাচালানের অভিযোগে ভারতীয় তৈরি কম্বল, ডাব সাবান ও অলিভ অয়েল তেলসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দ করা পণ্য ও ট্রাকের আনুমানিক মূল্য ২১লাখ ৭৯ হাজার ৮৮০ টাকা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তার ২ দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। একইদিন ভোরে উপজেলার আঠারবাড়ী-গাবরখালিয়ান এলাকায় জুয়েল টেলিকম অ্যান্ড ফার্মেসির সামনে পুলিশের চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
সংবাদ শিরোনাম
ঈশ্বরগঞ্জে ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ২
-
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি - আপডেট সময় ০২:৩৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- 43
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ















