ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

নেত্রকোনার দুর্গাপুরে কিডনিতে টিউমারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন ৬০ বছর বয়সী মো. আব্দুল জলিল। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি হিসেবে যার আয়ের ওপর চলত পুরো সংসার, সেই মানুষটিই আজ অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না। দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন হলেও অর্থ সংকটে তার চিকিৎসা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। আব্দুল জলিল উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দশাল গ্রামের বাসিন্দা। তার বাবা আব্দুল হেকিম এবং মা জুবেদা খাতুন। পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষার পর আব্দুল জলিলের কিডনিতে টিউমার ধরা পড়ে। তার দ্রুত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শুরু করা জরুরি। কিন্তু পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। ফলে অসুস্থ অবস্থায় অনেকটা অসহায় হয়ে পড়েছেন তিনি। ধীরে ধীরে মৃত্যুই যেনো হাতছানি দিয়ে ডাকছে তাঁকে। স্বজনরা আরও জানান, আব্দুল জলিলই ছিলেন পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। তার আয় দিয়েই চলতো সংসারের নিত্যদিনের খরচ, পরিবারের সদস্যদের প্রয়োজনীয় ব্যয় ও অন্যান্য দায়িত্ব পরিচালিত হতো। কিন্তু কিডনিতে টিউমার ধরা পড়ার পর তিনি অসুস্থ হয়ে কর্মক্ষমতা হারিয়ে ফেলায় পুরো পরিবারটি এখন চরম আর্থিক সংকটে পড়েছে। একদিকে তার চিকিৎসার ব্যয়, অন্যদিকে সংসারের খরচÑসব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছেন আব্দুল জলিলের পরিবারের সদস্যরা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আব্দুল জলিলের উন্নত চিকিৎসার জন্য দ্রুত অর্থের প্রয়োজন। কিন্তু তাদের পক্ষে সেই অর্থের জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। তাই সময়মতো চিকিৎসা না হলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে এমন আশঙ্কায় উদ্বিগ্ন স্বজনরা। এ অবস্থায় আব্দুল জলিলের চিকিৎসায় সহযোগিতার জন্য স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তি এবং সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের প্রতি মানবিক আবেদন জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। পাশাপাশি কোনো হৃদয়বান চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা সহায়তা নিয়ে তার পাশে দাঁড়ালে পরিবারটি চিরকৃতজ্ঞ থাকবে বলেও জানিয়েছেন তারা। পরিবারের একমাত্র কর্মক্ষম মানুষটি সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরবেনÑএমন আশাতেই দিন গুনছে তার পরিবার। একটু সহযোগিতা হয়তো বাঁচাতে পারে আব্দুল জলিলের জীবন, জেগে ওঠতে পারে একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

আপডেট সময় ০২:৩৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬