ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর ও নেপাল সীমান্ত সংলগ্ন মহাসড়ককে চার লেনে উন্নীতকরণের জন্য ২ হাজার ৭৭ কোটি রুপি অনুমোদন করেছে ভারত সরকার। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকড়ির ঘোষণার বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দাজ্জিলিং জেলার ৩১ দশমিক ০২ কিলোমিটার দীর্ঘ বাগডোগরা-পানিট্যাঙ্কি-খড়িবাড়ি-গলগলিয়া অংশে এ চার লেনের কাজ বাস্তবায়িত হবে। নিতিন গডকড়ি জানান, এই প্রকল্পে তিনটি বড় সেতু, একটি ফ্লাইওভার (আরওবি), পাঁচটি হাতি চলাচলের আন্ডারপাস ও দুই পাশে সার্ভিস রোড তৈরি করা হবে।
প্রকল্পটি নেপাল সীমান্তের কাছে অবস্থিত গলগলিয়া থেকে শুরু হয়ে বাগডোগরা বিমানবন্দরে এনএইচ-২৭ মহাসড়কের সঙ্গে মিলবে। বিমানবন্দরটিতে ব্যস্ত সময়ে ৩ হাজার যাত্রী সামলানোর উপযোগী একটি নতুন গ্রিন টার্মিনাল ভবন ও ১০টি ন্যারো-বডি উড়োজাহাজ পার্কিংয়ের ব্যবস্থা নির্মাণ করা হচ্ছে।
নিতিন গডকড়ি জানান, শিলিগুড়ি করিডোরে অবস্থান হওয়ায় এ প্রকল্প উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ সুদৃঢ় করবে এবং নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে যাতায়াত সহজ করবে। এটি বাগডোগরা, নকশালবাড়ি, খড়িবাড়ি ও পানিট্যাঙ্কির যানজট কমাবে এবং চা ও কৃষি পণ্য পরিবহনে গতি আনবে।
দার্জিলিংয়ের সংসদ সদস্য রাজু বিস্টা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এ মহাসড়কটি এশিয়ান হাইওয়ে ২ (এএইচ২)-এর অংশ হয়ে ভারত-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কি থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত ফুলবাড়ীকে যুক্তকারী ৩৮ কিলোমিটার আন্তর্জাতিক অর্থনৈতিক করিডোরকে শক্তিশালী করবে।
ভারতের কৌশলগত লাইফলাইনখ্যাত এই শিলিগুড়ি করিডোর বা চিকেনস নেকের নিরাপত্তায় একটি ৪০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেললাইন, চার লেনের রেল ট্র্যাকিং এবং শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত হাই-স্পিড রেল করিডোর নির্মাণের পরিকল্পনাও করছে দেশটির সরকার। সূত্র: এনডিটিভি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ

আপডেট সময় ০৯:৫১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬