ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

রৌমারীতে আইসিটি শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, শিক্ষার্থীদের অশোচনীয় আচরণসহ বিভিন্ন অনিয়ম তুলেধরে তাকে স্কুল থেকে প্রত্যাহারেরদাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এবিষয়ে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর বিক্ষোভে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় বইছে। শিক্ষার্থীরা বলেন, আমরা অতিব দু:খ্যের সাথে জানাচ্ছি, যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিষয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির দীর্ঘদিন দায়িত্বে অবহেলা করে আসছেন এবং শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ করেন। তিনি নিয়মিত ভাবে ক্লাস গ্রহণ করেন না। ফলে আমাদের পাঠ্য সূচী যথাসময়ে সম্পন্ন হচ্ছে না। তাছাড়া অশোভন আচরণ আমাদের জন্য মানষিক ভাবে কষ্ট দায়ক এবং শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে। এর ফলে আমরা বিষয়টি সঠিক ভাবে আয়ত্ত করতে পারছি না। যাতে শিক্ষা জীবন ক্ষতি গ্রস্হ না হয় সে জন্য প্রশাসনের নিকট আমাদের দাবী, ঐ শিক্ষককে দায়িত্ব থেকে অপসারণ করে ভালো একটি শিক্ষক দিয়ে শিক্ষার মানোন্নয়নের পরিবেশ ফিরে আনতে। এ বিষয়ে অভিযুক্ত আইসিটি সহকারী শিক্ষক হুমায়ুন কবিরকে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করলে পাওয়া যায় নি। বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণদের নিকট এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে তাদের এ আন্দোলন। প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, আইসিটি সহকারী শিক্ষক হুমায়ুন কবির মাঝে মাঝে স্কুলে এসে শুধু হাজিরা খাতায় সহি করে চলে যায়। ক্লাসে যায় না। এবিষয়ে ম্যানেজিং কমিটিসহ তাকে অনেক বুঝিয়েছি। কিছু মনে করে না। উপজেলা নির্বাহী অফিসার ও পদাধিকার বলে বিদ্যালয়ের সভাপতি আলাউদ্দিন বলেন, শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি। তদন্ত পুর্বক ব্যবস্হা নেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

রৌমারীতে আইসিটি শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট সময় ০৪:২৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬