ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা

সালমান শাহর অন্ধ ভক্তের গল্প নিয়ে পর্দায় ‘লাভ ৯৬’

  • বিনোদন:
  • আপডেট সময় ০৯:৫০:২২ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • 55

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সালমান শাহকে ঘিরে দর্শকের আবেগ তিন দশক পরও অটুট। নব্বইয়ের দশকে তার অভিনয়, স্টাইল ও রোমান্টিক উপস্থিতি যে জনপ্রিয়তা তৈরি করেছিল, সময় পেরিয়েও তা ভক্তদের মনে জায়গা করে আছে। সেই আবেগ ও ভালোবাসার গল্পই এবার উঠে এসেছে নতুন সিনেমা ‘লাভ ৯৬’-এ।
সালমান শাহর প্রতি গভীর অনুরাগী এক ভক্তের গল্পকে কেন্দ্র করে সিনেমাটি নির্মাণ করেছেন ইভান মল্লিক। প্রয়াত এই অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত সিনেমাটি ৪ সেপ্টেম্বর দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
নির্মাতা জানিয়েছেন, ছোটবেলায় প্রেক্ষাগৃহে সালমান শাহর সিনেমা দেখেই তার প্রতি মুগ্ধতা তৈরি হয়। ১৯৯৬ সালে সালমান শাহর মৃত্যুর খবর টেলিভিশনে দেখে তিনি ভীষণভাবে আঘাত পেয়েছিলেন। পরবর্তী সময়ে সালমানভক্তদের নানা আবেগঘন অভিজ্ঞতা তাকে সিনেমাটি নির্মাণে অনুপ্রাণিত করে।
ইভান মল্লিক জানান, ২০০৮ সালেই সালমান শাহর ভক্তদের উৎসর্গ করে একটি সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তার বিশ্বাস, নব্বইয়ের দশকে বেড়ে ওঠা দর্শকেরা ‘লাভ ৯৬’-এর গল্পের সঙ্গে সহজেই নিজেদের স্মৃতি ও আবেগ মিলিয়ে নিতে পারবেন।
সিনেমাটিতে জুটি বেঁধেছেন আরিয়ান খান ও পূর্ণতা। এটি দুজনেরই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তাদের অভিনীত চরিত্রের নাম খসরু ও দুলি। নির্মাতার ভাষ্য অনুযায়ী, সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘আনন্দ অশ্রু’ সিনেমা থেকে চরিত্র দুটির নাম নেওয়া হয়েছে।
আরিয়ান খান ও পূর্ণতা ছাড়াও ‘লাভ ৯৬’-এ অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডিজে সোহেল, রুবেল রানা ও সীমান্ত খন্দকারসহ আরও অনেকে।
সালমান শাহর মৃত্যুর তিন দশক পরও তাকে ঘিরে দর্শকের যে ভালোবাসা ও আগ্রহ রয়েছে, ‘লাভ ৯৬’-এর গল্পে সেই আবেগকেই নতুনভাবে পর্দায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

সালমান শাহর অন্ধ ভক্তের গল্প নিয়ে পর্দায় ‘লাভ ৯৬’

আপডেট সময় ০৯:৫০:২২ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬