ময়মনসিংহের তারাকান্দায় “মাদককে না বলি, সুস্থ-সুন্দর সমাজ গড়ি”Ñএই স্লোগানকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলার গালাগাঁও ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সচেতনতামূলক সমাবেশ দর্জিগাতি গ্রামে অনুষ্ঠিত হয়। মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মো: আমিনুল ইসলাম এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস ছালেহীন, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাশিদ, তারাকান্দা উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক কাজী আব্দুল বাতেন,আসাদ উল্লাহ আসাদ,শহিদুল ইসলাম মন্ডল, মুখলেসুজ্জামান মুকুল,গালাগাও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসিন আলী। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সংবাদ শিরোনাম
তারাকান্দায় মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ
-
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি - আপডেট সময় ০৪:১৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- 48
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























