ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭সেপ্টেম্বর) বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, শেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এ বি এম মামুনুর রশিদ পলাশসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন জানায়, শেরপুরের ৫টি উপজেলা ও ৩টি পৌরসভার মোট ৮টি দল নিয়ে নক-আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় শেরপুর পৌরসভা বনাম নালিতাবাড়ী পৌরসভা একাদশ অংশগ্রহণ করে। এছাড়া তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে তাদের যথাযথ প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে জাতীয় ও আন্তর্জাতিক মানের দক্ষ খেলোয়াড় তৈরি করা এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শেরপুর জেলা প্রশাসন বছরব্যাপী বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় ০৪:১৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬