স্বাধীনতার ৫৫ বছর অতিবাহিত হওয়ার পরও সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের পৈন্দা নদীর ওপর একটি সেতু নির্মান করা হয়নি। ফলে উপজেলার ২/৩টি ইউনিয়নের কমপক্ষে ১৫টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ নদী পাড়া-পাড়ে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। জনপ্রতিনিধিরা তাদের নির্বাচনের সময় সেতুটি নির্মানের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী বৈতরণী পার হলেও আজোবদি প্রতিশ্রুতি পূরনে সক্ষম হননি কেউই। অবিশ্বাস্য হলেও সত্য যে,বর্তমান ডিজিটাল যুগে এসে, পৈন্দা ও নরুল্লা গ্রামের মধ্যবর্তী ঐ মরা সুরমা নদী পাড়া-পাড়ের একমাত্র মাধ্যম হচ্ছে ছোটো একটি কাঠের নৌকা। তাও আবার নড়বড়ে, সামান্য ঝড়- বৃষ্টি হলে যাত্রী সহ প্রায়ই ঘটে নৌকা ডুবির ঘটনা। অন্যদিকে সন্ধ্যা নামার সাথে-সাথে আর সহজে মিলেনা দেখা ঐ নৌকার। নদীর দুই পাড়ের গ্রাম, বাদুরপুর, নরুল্লা, জানিগাঁও, পুরান পৈন্দা, নতুন পৈন্দা, মোহনপুর, জয়নগর বাজার, মুরারবন্দ, রাসনগর, নৌকা খালি ও রহমতপুর ইত্যাদি গ্রামের সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনে নদী পাড়া পাড়ে দুর্ভোগের যেন শেষ নেই। এছাড়া স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী সরকারি, বেসরকারি চাকরিজীবি ও ব্যবসায়ী, মুমূর্ষু-রোগী,গর্ভবতী মহিলাসহ বয়োবৃদ্ধদের দৈনন্দিন জীবনের যাতায়াত মারাতœক ব্যাহত হচ্ছে। স্থানীয়রা জানান, সিলেট-সুনামগঞ্জ মহা সড়কের সংযোগ সড়কটি জানিগাও-পৈন্দা ও জয়নগর বাজার সড়ক। এমন গুরুত্বপূর্ণ সড়কের প্রশস্থতা একবারেই কম যে, ২টি ইজিমাইক চলাচল করতে পারছেনা ঐ রাস্তা দিয়ে। অন্যদিকে ঐ সড়কের পৈন্দা গ্রামের পূর্বে ও নরুল্লা গ্রামের পশ্চিমে মরা সুরমা নদীর উপর সেতু নেই। আমাদের আর কোন বিকল্প সড়কও নেই। তাই জীবনের ঝুঁকি নিয়ে ঐ সড়ক দিয়ে আমাদের যাতায়াত করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দার দাবি সড়ক টি প্রশস্থসহ নদীর ওপর একটি সেতু নির্মাণ করার। উপজেলার পৈন্দা,মোহনপুর গ্রামের বাসিন্দা হেলাল আহমদ জুয়েল ও তারা মিয়া বলেন, শেখ হাসিনা সরকারের গত ১৭বছরে একাধিক মন্ত্রী এমপি, সেতুটি নির্মাণের বড় বড় প্রতিশ্রুতি দিলেও, তারা তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার পর এই গণদাবীটির কথা সম্পূর্ণভাবে ভুলে যান। তবে আমাদের বর্তমান এমপি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল অগ্রাধিকার ভিত্তিতে এই সেতুটির নির্মাণ কাজ শুরু করার কথা ঘোষণা দিয়েছেন। স্থানীয় কৃষক সুহান মিয়া ও কৃষাণী আলেয়া বেগম বলেন, কষ্ট করে তারা সবজি সহ কৃষি পণ্য উৎপাদন করেন কিন্তু যথা সময়ে শহর-বন্দরে নিয়ে তাদের পণ্য গুলো বিক্রয় করতে পারছেন না। নদীর ওপর সংযোগ সেতু না থাকায় সবজি বিক্রেতারা তাদের সবজিগুলো তীব্র গরমের মধ্যে সময়মত বাজারজাত করতে পারেননা। এ ব্যাপারে মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মঈনুল হক বলেন,উপজেলার মোহনপুর ইউনিয়নের পৈন্দা গ্রামের সুরমা নদীর শাখা পৈন্দা নদী আমার ইউনিয়ন পরিষদ এর সীমানা ঘেরা ও সদর এলজিইডি”র” আওতাধীন। এই জনগুরুত্বপূর্ণ সেতুটি নির্মান করার জন্য আমরা সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানাই। সুনামগঞ্জ এলজিইডি অফিস সুত্রে জানা যায়,উপজেলার পৈন্দা নদীর ওপর সেতু নির্মাণ কাজের পরিমাপ সহ সেতু নির্মাণের প্রয়োজনীয় কাজ শেষে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাটিয়েছেন তারা। সুনামগঞ্জ জেলা এলজিইডি”র সিনিয়র উপ প্রকৌশলী মো: আনোয়ার হোসেন এই বিষয়ে এ প্রতিবেদককে বলেন, পৈন্দা নদীর উপর প্রস্তাবাধীন সেতুটি নির্মাণের দাবী বহুদিনের পুরনো দাবী। জনগুরুত্বপূর্ণ এই গণদাবীটি বাস্তবায়ন করতে আমরা আন্তরিক। সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন,নরুল্লা পৈন্দা সেতুটি বাস্তবায়নের জন্য আমি ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ইতিমধ্যে একটি ডিও লেটারও দিয়েছি। আশা করছি অল্প সময়ের মধ্যে সেতুটি নির্মান কাজ শুরু করতে পারবো ইনশাল্লাহ।
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জে ৫৫ বছরেও নির্মিত হয়নি পৈন্দা-নরুল্লা সেতু
-
আল হেলাল সুনামগঞ্জ - আপডেট সময় ০৪:১৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- 48
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























