ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী Logo অটোরিকশা ঠেকাতে গজের বেষ্টনী, হাসপাতালের নিরাপত্তাব্যবস্থায় বিকল্প উপকরণ কি ছিল না? Logo কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কারের উদ্বোধন Logo বগুড়ার শেরপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে ক্যাম্পেইন শুরু Logo সাজিয়ে গুজিয়ে দে মোরে গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা Logo ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালক কাঁলাচাদের Logo গজারিয়ায় স্কাউটস ভবনের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ Logo রাউজানে জেলা প্রশাসকের আদেশ অমান্য করে সড়কের নাম পরিবর্তনের চেষ্টা Logo কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ Logo কালকিনিতে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগে বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চালানোর সঠিক তদন্ত চেয়ে প্রশাসনের কাছে বৃদ্ধের আবেদন

ঈশ্বরগঞ্জে মদ বিক্রি করতে এসে ধরা, ১৫ দিনের জেল

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের পাটবাজারে চোলাই মদ বিক্রি করতে এসে কার্তিক মনি ঋষি(৩৮) নামে এক ব্যক্তি ভ্রাম্যমাণ আদালতের হাতে আটক হয়েছেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তাকে ১৫ দিনের কারাদ- ও ২০০ টাকা অর্থদ- দেওয়া হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর শহরের পাটবাজার এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। দ-প্রাপ্ত কার্তিক মনি ঋষি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভবানীপুর গ্রামের ঝোপালের ছেলে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাটবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চোলাই মদ বিক্রির উদ্দেশ্যে আসা কার্তিক মনি ঋষিকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৫ দিনের কারাদ- ও ২০০ টাকা অর্থদ- দেওয়া হয়। বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা ৩ বোতল মদ ধ্বংস করে দেয় ভ্রাম্যমাণ আদালত। ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে। ইউএনও সানজিদা রহমান বলেন, মাদকদ্রব্যের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক বিক্রি, সেবন ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী

ঈশ্বরগঞ্জে মদ বিক্রি করতে এসে ধরা, ১৫ দিনের জেল

আপডেট সময় ০২:১৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬