ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সলঙ্গা-তাড়াশ সড়কের বেহাল দশা: দুর্ভোগে যাত্রী ও চালক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি Logo কীট সংকটে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষা বন্ধ Logo জাংগালিয়া উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশা নিধন সম্পর্কে র‌্যালি ও আলোচনা Logo নবীনগর দেওয়ানী আদালত পরিদর্শন করেন দুই হাইকোটের বিচারপতি Logo মনোহরগঞ্জে ২০ মাসেও শেষ হয়নি নির্মাণকাজ দুর্ভোগে কয়েক হাজার মানুষ Logo ধনবাড়ীতে পুলিশের অভিযানে ৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo পাঁচবিবিতে মাওড়িতলা ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচল, লাইট পোস্ট দাবি Logo স্পিকারের এপিএস সবুজকে ঘিরে অপপ্রচার, প্রতিবাদ Logo স্বরাষ্ট্র মন্ত্রীর প্রচেষ্টায় উপকুলবাসী পেল ইউবিইএসটি বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত অনুমোদন Logo মৌলভীবাজারে চাঞ্চল্যকর নাঈম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জন খালাস

শিশুদের উন্নয়নে ১৫ বছরের অবদান, নীলফামারীতে ওয়ার্ল্ড ভিশনের সমাপনী

নানা আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া প্রোগ্রামের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা কৃষি অফিসার আতিক আহম্মেদ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সিনিয়র ডিরেক্টর, অপারেশনস চন্দন জেড গোমেজ। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নীলফামারীতে দীর্ঘ ১৫ বছরের বিভিন্ন কর্মকা-, অর্জন ও সাফল্যের চিত্র তুলে ধরা হয়। বিশেষ করে শিশুদের শিক্ষা, সুরক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং সামাজিক উন্নয়নে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ও অবদানের কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মন, প্রোগ্রাম অফিসার ডেবিট বাস্কে ও প্রোগ্রাম অফিসার মৈত্রী স্নাল। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিশু, অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে ওয়ার্ল্ড ভিশনের নীলফামারীর ১৫ বছরের কার্যক্রম ও অর্জন নিয়ে প্রকাশিত একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে ওয়ার্ল্ড ভিশন নীলফামারীর শিশু ও পরিবারগুলোর জীবনমান উন্নয়ন, শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীর সহযোগিতায় এসব কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্য দিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া প্রোগ্রামের কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সলঙ্গা-তাড়াশ সড়কের বেহাল দশা: দুর্ভোগে যাত্রী ও চালক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

শিশুদের উন্নয়নে ১৫ বছরের অবদান, নীলফামারীতে ওয়ার্ল্ড ভিশনের সমাপনী

আপডেট সময় ০২:১৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬