ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

জগন্নাথপুরে বিভিন্ন দল থেকে বাংলাদেশ খেলাফত মজলিসে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান

সুনামগঞ্জের জগন্নাথপুরে খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলামসহ বিভিন্ন দল থেকে অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর পৌর শাখার এক অনুষ্ঠানে বিভিন্ন দল থেকে ২০ জন নেতাকর্মী সংগঠনের প্রাথমিক সদস্য ফরম পূরণ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন। এর আগে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে আরও ৩০ জন নেতাকর্মী প্রাথমিক সদস্য ফরম পূরণ করে সংগঠনে যোগদান করেন। বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর পৌর শাখার যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের পৌর শাখার সভাপতি মাওলানা রিয়াজ উদ্দীন রাজু, সহ-সভাপতি মাওলানা সুহেল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আলী আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ ব্যাপারে বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম বলেন, শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকের নেতৃত্বে সারাদেশে বিভিন্ন দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করছেন। জগন্নাথপুরে খেলাফত মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলামসহ বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করায় সংগঠনের পক্ষ থেকে তাদের স্বাগত ও শুভেচ্ছা জানাই। তিনি বলেন, “জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিস এগিয়ে যাচ্ছে। এই জাগরণ ছড়িয়ে পড়বে সর্বত্র।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

জগন্নাথপুরে বিভিন্ন দল থেকে বাংলাদেশ খেলাফত মজলিসে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান

আপডেট সময় ০২:২১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬