ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সলঙ্গা-তাড়াশ সড়কের বেহাল দশা: দুর্ভোগে যাত্রী ও চালক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি Logo কীট সংকটে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষা বন্ধ Logo জাংগালিয়া উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশা নিধন সম্পর্কে র‌্যালি ও আলোচনা Logo নবীনগর দেওয়ানী আদালত পরিদর্শন করেন দুই হাইকোটের বিচারপতি Logo মনোহরগঞ্জে ২০ মাসেও শেষ হয়নি নির্মাণকাজ দুর্ভোগে কয়েক হাজার মানুষ Logo ধনবাড়ীতে পুলিশের অভিযানে ৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo পাঁচবিবিতে মাওড়িতলা ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচল, লাইট পোস্ট দাবি Logo স্পিকারের এপিএস সবুজকে ঘিরে অপপ্রচার, প্রতিবাদ Logo স্বরাষ্ট্র মন্ত্রীর প্রচেষ্টায় উপকুলবাসী পেল ইউবিইএসটি বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত অনুমোদন Logo মৌলভীবাজারে চাঞ্চল্যকর নাঈম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জন খালাস

ছেলেকে হারিয়ে অসহায় মা, পাশে দাঁড়ালেন মানবিক ইউএনও জিন্নাতুল আরা

জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের চিনিতুলা পশ্চিমপাড়া গ্রামের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী শায়েবালীর অসহায় পরিবারের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শায়েবালীর মা সাহারার হাতে সরকারি আর্থিক সহায়তা তুলে দেন তিনি। শায়েবালী কুলিয়া ইউনিয়নের চিনিতুলা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা সমেজ উদ্দিনের ছেলে। সম্প্রতি তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁর অসুস্থতার খবর নাগরিক টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপকভাবে আলোচিত হয়। তবে দুর্ভাগ্যজনকভাবে সংবাদ প্রকাশের কয়েক দিনের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় শায়েবালীর মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে মা সাহারাসহ পরিবারের সদস্যরা চরম আর্থিক সংকট ও অসহায়ত্বের মধ্যে পড়েন। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন ইউএনও জিন্নাতুল আরা। মঙ্গলবার সকালে ইউএনও জিন্নাতুল আরা শায়েবালীর মা সাহারার হাতে সরকারি অর্থসহায়তা তুলে দেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সহযোগিতার বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। ইউএনও জিন্নাতুল আরা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের অন্যতম দায়িত্ব। শায়েবালীর পরিবার কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সরকারি সামর্থ্যের মধ্যে তাঁদের পাশে থাকার চেষ্টা করা হয়েছে। সরকারি সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শায়েবালীর মা সাহারা। তিনি উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ছেলেকে হারিয়ে তাঁরা অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছেন। এই কঠিন সময়ে উপজেলা প্রশাসনের সহযোগিতা তাঁদের জন্য বড় ধরনের মানসিক ও আর্থিক স্বস্তি এনে দিয়েছে। স্থানীয়রা বলেন, বিপদগ্রস্ত মানুষের পাশে প্রশাসনের এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। অসহায় পরিবারের দুঃসময়ে উপজেলা প্রশাসনের এই সহযোগিতা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সলঙ্গা-তাড়াশ সড়কের বেহাল দশা: দুর্ভোগে যাত্রী ও চালক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

ছেলেকে হারিয়ে অসহায় মা, পাশে দাঁড়ালেন মানবিক ইউএনও জিন্নাতুল আরা

আপডেট সময় ০২:৩০:২১ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬