ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo হানিফের মৃত্যুদণ্ড , ৩ জনের আমৃত্যু কারাদণ্ড Logo ​নানা আয়োজনে বোরহানউদ্দিন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ Logo ডিসকর্ডে থাকা আপনার ব্যক্তিগত বার্তাও চলে যেতে পারে গুগল সার্চে Logo ডায়াবেটিস থাকলে আঙুর নাকি আপেল খাবেন? Logo শরৎচন্দ্রের সাহিত্যকর্ম নিয়ে নতুন সিনেমা Logo মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের ১০ উপায় Logo আমার ছেলে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে : তাহসিফের বাবা

চৌদ্দগ্রামে ১১’শ ছাত্র-ছাত্রীর মাঝে গাছের চারা বিতরণ

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহাদাৎ হোসেন। মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম এইচ জে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা যোবায়ের হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমান, সেক্রেটারী মুহাম্মদ বেলাল হোসাইন, পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম, পৌর জামায়াতের নায়েবে আমির কাজী মোঃ ইয়াছিন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন, চৌদ্দগ্রাম এইচ জে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপম সেন গুপ্ত, চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, উপ সহকারি প্রকৌশলী মনিরুজ্জামান পাটোয়ারীসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সহস্রাধিক শিক্ষার্থীর উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় আমরা আজকে এখানে প্রায় ১১শ’ ছাত্র-ছাত্রীর মাঝে গাছের চারা বিতরণ করেছি। আমরা প্রত্যেককে একটি করে গাছ দিচ্ছি, যেন তারা এই গাছটা নিজে রোপণ করে, নিজে সংরক্ষণ করে এবং নিজে দেখাশোনার মাধ্যমে বড় করে। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। একই সাথে তাদেরকে গাছের যে উপকারিতা, সে বিষয়ে সচেতন করে তুলে ধরার জন্যই আমাদের আজকের এই আয়োজন। আমি আশা করছি, যারা আজকে গাছগুলো নিচ্ছে, তারা যেন নিজেদের মতো করে সেগুলো সঠিক জায়গায় রোপণ করে। সামগ্রিকভাবে এই কর্মসূচিকে উৎসাহিত করার জন্যই সরকারি নির্দেশনায় আমি আজকের এই কর্মসূচি গ্রহণ করেছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

চৌদ্দগ্রামে ১১’শ ছাত্র-ছাত্রীর মাঝে গাছের চারা বিতরণ

আপডেট সময় ০২:৩৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬