ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা

বাঁধনের ওপর হামলা চলচ্চিত্র পাড়ায় ক্ষোভ ও প্রতিবাদ

  • বিনোদন
  • আপডেট সময় ০৮:৪৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • 49

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাকে পানি ও কোমল পানীয় ছুড়ে মারা হয়েছে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও মঙ্গলবার রাতে অভিযোগ করেন তিনি। এমন ঘটনায় বিস্মিত তার সহকর্মীরা। অনেকেই বাঁধনের সঙ্গে হওয়া এমন অনাকাক্সিক্ষত ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। প্রকাশ করেছেন ক্ষোভ। অভিনেত্রী মৌসুমী হামিদ বলেন, এই দেশে শিল্পী হওয়াটাও পাপের। কোনো শিল্পীর ওপর হামলা কখনোই কাম্য নয়। সেটা ৩২ নম্বরে হোক আর ভেনিসে। জীবনে কোনোদিন কোনো রাজনৈতিক দল করি নাই কিন্তু দেশের ভালো-মন্দ পরিস্থিতি নিয়ে সবসময় কথা বলে গেছি।
যেসব শিল্পী বাঁধনের ওপর হওয়া হামলাকে সমর্থন করছেন বা তুলনা করছেন- বলছেন, যারা বাঁধনের জন্য কাঁদছে তারা ৩২ নম্বরে হামলার সময় কথা বলে নাই কেন? তাদেরকে বলছি, আপনারা যদি মনে করেন ৩২ নম্বরে একজনের কাপড় টেনে ছেঁড়া হয়েছে দেখে এখন আর একজনের কাপড় টেনে ছেঁড়ার অধিকার আপনারা যে রাজনৈতিক দল সমর্থন করেন তাদের আছে, তাহলে আপনারা কীসের নেতা হবেন- সেটা বোঝা যাচ্ছে। অভিনেত্রী সাফা কবির বলেন, আমি ভীষণভাবে মর্মাহত, ক্ষুব্ধ এবং লজ্জিত আজমেরী হক বাঁধন আপু ও তার পরিবারকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো শিল্পীরই এমন অভিজ্ঞতার মধ্যদিয়ে যাওয়া উচিত নয়। একজন শিল্পী যখন দেশের বাইরে একটি চলচ্চিত্র উৎসবে নিজের চলচ্চিত্র ও নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে যান, তখন তার প্রাপ্য হওয়া উচিত সম্মান ও নিরাপত্তা, অপমান, হয়রানি বা আতঙ্ক নয়।
বাঁধন আপুর সঙ্গে যা ঘটেছে, তাতে আমি গভীরভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। আমি চাই, এই ঘটনার সুষ্ঠু বিচার হোক এবং তিনি ন্যায়বিচার পান। নির্মাতা শিহাব শাহিন এক পোস্টে বলেন, একটা মেয়েকে ৩-৪ জন পুরুষ মিলে হেনস্তা করছে, এতে কোনো বাহাদুরী নাই। এটা কি পারপাস সার্ভ করছে সেটাও বুঝে আসে না। কোনো কায়দায়ই এটা জাস্টিফাই করা যাচ্ছে না। মনে হয়, দীর্ঘদিন রাজাকারদের সঙ্গে উঠবস করার কারণে সঙ্গদোষে তাদের মতোই কাজটা করছেন। ভাবমূর্তি আরও খারাপ করলেন। আদৌ কি ডিসেম্বরে আসার কোনো প্ল্যান আছে আপনাদের?
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এক পোস্টে লিখেছেন, ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপরে হামলার তীব্র নিন্দা জানাই। নির্মাতা আবু সাঈদ লিখেছেন, অভিনেত্রী বাঁধনের সঙ্গে যা হয়েছে তা নিন্দনীয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

বাঁধনের ওপর হামলা চলচ্চিত্র পাড়ায় ক্ষোভ ও প্রতিবাদ

আপডেট সময় ০৮:৪৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬