ঢাকা ০১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার তেরীবাজার সংলগ্ন সোমেশ্বরী নদীপাড়ে সরকারি খাসজমিতে অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে পাকা, আধাপাকা ও টিনশেডসহ প্রায় সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জানা গেছে, দুর্গাপুর পৌরসভার তেরীবাজার সংলগ্ন সোমেশ্বরী নদীপাড় এলাকায় সরকারি খাসজমি অবৈধভাবে দখল করে বিভিন্ন সময়ে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে কয়েকটি স্থাপনা বালুঘাট চালু থাকার সময় নির্মাণ করা হয়। পরবর্তীতে বালুঘাটের কার্যক্রম বন্ধ হয়ে গেলের স্থাপনাগুলো পরিত্যক্ত অবস্থায় পড়েছিলো দীর্ঘদিন ধরে। প্রশাসনের দাবি, পরিত্যক্ত এসব স্থাপনার কয়েকটি মাদকসেবী ও মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। সরকারি সম্পত্তি উদ্ধার, অবৈধ দখলমুক্ত করা এবং মাদকের আড্ডা বন্ধের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসবের মধ্যে পাকা ও আধাপাকা ঘরের পাশাপাশি টিনশেডের স্থাপনাও ছিল বেশকয়েকটি। উচ্ছেদের পর উদ্ধার হওয়া জায়গা সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাংবাদিকদের বলেন, “সরকারি স্বার্থ ও সরকারি সম্পত্তি রক্ষা করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। তেরীবাজার সংলগ্ন নদীপাড়ে সরকারি খাসজমি অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকায় এসব স্থাপনার কয়েকটি মাদকের আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিল। সরকারি সম্পত্তি উদ্ধার এবং মাদকের আড্ডা বন্ধ করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে জায়গা সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “সরকারি সম্পত্তি ও খাসজমি রক্ষায় প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে প্রয়োজন হলে ভবিষ্যতেও অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা এসব স্থাপনা ঘিরে অনাকাক্সিক্ষত কর্মকা-ের সুযোগ তৈরি হয়েছিল। অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে সরকারি জায়গা দখলমুক্ত হওয়ার পাশাপাশি এলাকাটি আরও নিরাপদ হবে বলে আশা করছেন তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান

আপডেট সময় ০১:০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬