ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সুনামগঞ্জে মাঠ জুড়ে রোপা আমন চারার সবুজের সমারোহ Logo পাবনার রুপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের ২য় চালনের গাড়িবহর Logo অবশেষে উদ্ধার হলো নাজিরপুরের আলোচিত ট্রলার ডুবির নিখোঁজ রিনা বেপারীর মৃত দেহ Logo রায়পুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা Logo বিজয়া দশমীতে নিমাগাছী মাতৃমন্দিরের উদ্যোগে ৬৩ অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরণ Logo সিরাজগঞ্জের সলঙ্গায় মসজিদের ধানক্ষেতে তৃতীয়বার বিষ প্রয়োগের অভিযোগ! Logo দিনাজপুরে সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় Logo সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন এখন বাংলাদেশ-আমান উল্লাহ আমান Logo বুড়িচংয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র‌্যালি-আলোচনা সভা Logo মেলান্দহে অসহায় বৃদ্ধের পাশে ইউএনও জিন্নাতুল আরা, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান

জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটেন শিক্ষক ও অতিথিরা

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে দ্বিতীয় সেমিস্টার ও অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের কালিঘাট রোডস্থ স্কুল প্রাঙ্গণে প্রাইমারি ও হাইস্কুল শাখার উদ্যোগে পৃথকভাবে এ সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এহসানুল হক এর সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় দুটি পর্বের এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সকাল ১১টায় আয়োজিত প্রাথমিক শাখার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মোহাম্মদ শাহিন আহমেদ। অন্যদিকে, দুপুরে হাইস্কুল শাখার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ। সমাবেশে ফলাফল প্রকাশের পর উপস্থিত অভিভাবক ও অতিথিরা প্রতিষ্ঠানের সার্বিক পড়ালেখার মানোন্নয়ন, অবকাঠামোগত সুবিধা এবং সাফল্য তুলে ধরে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন। পরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটেন শিক্ষক ও অতিথিরা। অনুষ্ঠানে স্কুলের প্রিন্সিপাল মো. এহসানুল হক বলেন, “ফলাফল শুধু একটি নম্বর বা গ্রেড নয়Ñএটি আমাদের সন্তানদের পরিশ্রম, স্বপ্ন ও এগিয়ে যাওয়ার একটি ধাপ। ফলাফল যেমনই হোক না কেন, তাদের পাশে থেকে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাতে হবে। প্রতিটি শিক্ষার্থীর সাফল্যই আমাদের গর্ব। শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিবান্ধব সেবার কথা উল্লেখ করে তিনি আরও জানান, অভিভাবকরা এখন ঘরে বসেই এক ক্লিকে ওয়েবসাইটের মাধ্যমে কিংবা মোবাইল অ্যাপ ‘ঝওঝ গড়নরষব অঢ়ঢ়ং’-এর সাহায্যে সন্তানের পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। এছাড়া ওয়েব ও অ্যাপের মাধ্যমে মাসিক বেতন পরিশোধ, ক্লাস-পরীক্ষার রুটিন, সিলেবাস, সাজেশনসহ নানাবিধ প্রাতিষ্ঠানিক সেবা সহজে গ্রহণ করা যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে মাঠ জুড়ে রোপা আমন চারার সবুজের সমারোহ

জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটেন শিক্ষক ও অতিথিরা

আপডেট সময় ০৪:১৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬