ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ Logo বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : আমান উল্লাহ আমান Logo পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী : মীর শাহে আলম Logo নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন আহ্বান পরিবেশমন্ত্রীর Logo শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী Logo ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা Logo চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম : বিমানমন্ত্রী Logo গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী Logo বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী Logo সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

পাঁচ বছরে সৌরবিদ্যুৎ প্লান্ট থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকার আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ প্লান্ট থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। দেশের পতিত ও অনাবাদি জমি কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ প্লান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সৌরবিদ্যুৎ ও সোলার প্যানেল ব্যবহারের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মন্ত্রী গতকাল খুলনা শিরোমণি বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে স্থাপিত এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্লান্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সাধারণ জনগণ সৌরবিদ্যুৎ প্লান্ট স্থাপন করলে সরকার তাদের প্রণোদনা হিসেবে এক শতাংশ সুদে ঋণ প্রদান করবে। পাশাপাশি উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত অংশ সরকার প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কিনে নেবে। এ উদ্যোগের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, শিল্পনগরী খুলনায় একমাত্র সরকারি ও লাভজনক শিল্পপ্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড সুনামের সঙ্গে টিকে আছে। প্রতিষ্ঠানটির নিজস্ব উদ্যোগে স্থাপিত সৌরবিদ্যুৎ প্লান্ট খুলনাসহ দেশের বিদ্যুৎ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সৌরবিদ্যুৎ উৎপাদনে এ ধরনের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড খুলনা বিভাগের জন্য পথপ্রদর্শকের ভূমিকা পালন করছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মিজ বিলকিস জাহান রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের মহাব্যবস্থাপক মো: এনামুল হক ও সিবিএ’র সভাপতি মো: শাহজাহান ও সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন। সোলার প্লান্টের উদ্বোধন শেষে মন্ত্রী গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ

পাঁচ বছরে সৌরবিদ্যুৎ প্লান্ট থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

আপডেট সময় ০৪:১৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬