ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

তৃণমূল থেকে আন্তর্জাতিক অঙ্গন দীর্ঘ আন্দোলনের স্বীকৃতি দেখছেন নেতাকর্মীরা

মুন্সীগঞ্জের মমতাজ আলো সংরক্ষিত নারী আসনের এমপি

স্বাধীনতার পর এই প্রথম মুন্সীগঞ্জ জেলা থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির নেত্রী মমতাজ আলো। তার এ নির্বাচনে জেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে। জানা যায়, মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাখীর কান্দী গ্রামে জন্মগ্রহণ করেন মমতাজ আলো। তার পৈতৃক নিবাস সেখানেই। বর্তমানে তিনি টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের নশংকর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। রাজনীতিতে তৃণমূল থেকে উঠে আসা মমতাজ আলো দীর্ঘদিন ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয়। স্থানীয় নেতাকর্মীদের মতে, প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে দেশ-বিদেশে দলীয় কর্মকা-ে সম্পৃক্ত থেকে তিনি নিজেকে একজন পরীক্ষিত কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক এবং পরে জেলা মহিলা দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর প্রবাস জীবনে পাড়ি জমালেও রাজনৈতিক কর্মকা- থেকে দূরে সরে যাননি। ফ্রান্সে অবস্থানকালে তিনি সেখানে মহিলা দলের সভাপতি এবং বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। বিশেষ করে ফ্রান্স, লন্ডনসহ ইউরোপের বিভিন্ন দেশে সরকারবিরোধী আন্দোলনে তার সরব উপস্থিতি তাকে আলোচনায় নিয়ে আসে। দলীয় সূত্র জানায়, গর্ভাবস্থায় এবং পরবর্তীতে শিশু সন্তানকে সঙ্গে নিয়েও আন্দোলনে অংশ নেওয়ার ঘটনা নেতাকর্মীদের মাঝে ব্যাপকভাবে আলোচিত হয়। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা বিএনপির নেতারা বলছেন, তৃণমূল থেকে উঠে আসা একজন নেত্রীর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং মুন্সীগঞ্জের রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। একই সঙ্গে এটি ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি হিসেবেও দেখছেন তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

তৃণমূল থেকে আন্তর্জাতিক অঙ্গন দীর্ঘ আন্দোলনের স্বীকৃতি দেখছেন নেতাকর্মীরা

আপডেট সময় ০৪:২৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬